সোহেল রানা সোহাগ.সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোনতলা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী
সংগঠন জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের অন্যতম সদস্য পলাতক
ময়নুল হক (৩০) কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন
(র্যাব)-১২ সদস্যরা।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সলপ ইউনিয়নের ছোনতলা
ব্রীজের নিচের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ময়নুল একই উপজেলার চর মোহনপুর গ্রামের মৃত দেলদার
আকন্দের ছেলে।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহম্মদ
সুমন পিএসসি এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের
ভিত্তিতে উল্লাপাড়ার সোনতলা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাকে
গ্রেফতার করা হয়।
তিনি জানান, ময়নুল গত বছর ১ সেপ্টেম্বর উল্লাপাড়া উপজেলার চর
মোহনপুর গ্রামে রুহুল আমিনের বাড়ীতে জেএমবি’র সদস্যরা নাশকতার
পরিকল্পনা করছিল। ওই সময় সেখানে অভিযান চালিয়ে জেএমবির সক্রিয়
সদস্য ইসরাফিল, আলমাস ও রুহুল আমিনকে পুলিশ গ্রেফতার করলেও ময়নুল
হকসহ আরোও ৪/৫ জেএমবি সদস্য পালিয়ে যায়। এ ঘটনায় দায়ের করা
মামলার পলাতক আসামী ছিলেন ময়নুল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়নুল জেএমবি সম্পৃক্ততার কথা স্বীকার
করেছেন। প্রায় আড়াই বছর আগে জেএমবির শীর্ষ নেতা তালহার সাথে
তার পরিচয় হয়। তালহা ময়নুলকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করেন এবং তাকে
আনসার সদস্য হিসাবে অন্তুর্ভূক্ত করে বিভিন্ন সময়ে তাকে ও অন্যান্য
সদস্যদের জিহাদী বই পড়তে দেন।