বড়াইগ্রাম ,নাটোর ঃ
বড়াইগ্রাম উপজেলার রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ে বিশ্ব বই দিবস
উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রধান শিক্ষক খাদেমুল
ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক,
সহকারী শিক্ষক মোশাররফ হোসেন বাবু, রেজাউল করিম, আজহার হোসেন ও
ফারুক আহম্মেদ বক্তব্য রাখেন। পরে তারা বিশ^ বই দিবস উপলক্ষ্যে দেয়ালিকা
‘বৈশাখ’ এর মোড়ক উন্মোচন করেন।