বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

করনের যমজ সন্তানকে দেখতে গেলেন সিদ্ধার্থ-সুহানা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ৩২৭ বার পড়া হয়েছে

বিনোদন ঃ 

বলিউড তারকাদের একনজর দেখতে ভিড় লেগেই থাকে। কিন্তু এমন কী হলো, যেখানে উল্টো বলিউড তারকারা তো বটেই, তাঁদের সন্তানরাও ভিড় করছেন কাউকে দেখার জন্য। ঠিক এমনটাই ঘটেছে করন জোহরের যমজ সন্তান যশ ও রুহির ক্ষেত্রে। জন্মের পরদিন থেকেই বলিউড তারকাদের ভিড় লেগে আছে বাড়িতে। এই যেমন গত বৃহস্পতিবার দেখা গেল সিদ্ধার্থ মালহোত্রা ও শাহরুখকন্যা সুহানাকে।

টাইমস অব ইন্ডিয়ার একটি খবরে জানা যায়, যশ ও রুহির জন্মের পর থেকেই মুম্বাইয়ে নির্মাতা করন জোহরের বান্দ্রার বাড়িতে বলিউড তারকাদের আসা-যাওয়া চলছে। আর সে আসা-যাওয়ার জের ধরেই বৃহস্পতিবার হাজির হয়েছিলেন সিদ্ধার্থ ও সুহানা। আর তাতেই ভক্তরা বড়পর্দায়। এঁদের দুজনকে একসঙ্গে দেখার চিন্তা করছেন।

তবে সে আশায় জল ঢালছেন করন নিজেই। করনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে সিদ্ধার্থের। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর হাতে ধরেই বলিউডে পা রেখেছেন সিদ্ধার্থ। অন্যদিকে বাবা শাহরুখ খানের সঙ্গে ভালো সম্পর্কের সূত্র ধরে সুহানার সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে উঠেছে করনের। এর অন্যতম কারণ হিসেবে বলা যায়, সুহানাকে ছোটবেলা থেকেই বড় হয়ে উঠতে দেখেছেন করন।

তবে ভক্তরা এত সহজে হাল ছাড়তে নারাজ। তাই করন জোহরের বাড়ি থেকে যমজ দুই শিশুকে দেখে সোহেল খানের স্ত্রী সীমা খান ও সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর বের হলেও তাঁদের বিবেচনায় আনছেন না ভক্তরা। বরং তাঁরা পর্দায় সুহানা-সিদ্ধার্থের রসায়ন দেখতে চান। আর হতে পারে সেটা করনের হাত ধরেই।

বর্তমানে সিদ্ধার্থের হাতে রয়েছে তিনটি ছবি। জ্যাকলিন ফার্নান্দেজের বিপরীতে তিনি অভিনয় করছেন ‘রিলোডেড’ চলচ্চিত্রে, যা মুক্তি পেতে যাচ্ছে এ বছরের ২৫ আগস্ট। এ ছাড়া আলিয়ার বিপরীতে ‘আশিকী-৩’ ও ‘ইত্তেফাক’-এর রিমেক ছবিতে সোনাক্ষি সিনহার বিপরীতে রয়েছেন সিদ্ধার্থ। এ ছাড়া সম্প্রতি নীরাজ পান্ডের একটি চলচ্চিত্র নিজের ঝুলিতে পুরেছেন সিদ্ধার্থ, যেখানে তাঁকে দেখা যাবে একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে; চলচ্চিত্রের নাম আইয়ারি। এতে তাঁর সঙ্গে আরো অভিনয় করবেন মনোজ বাজপেয়ি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451