শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক

বড়াইগ্রামে অজ্ঞান পার্টির খপ্পড়ে দুবাই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১০ জুলাই, ২০১৬
  • ৩৪৪ বার পড়া হয়েছে

 

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

দুবাই থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে সর্বস্ব হারানো

লেবু মিয়া (৩২) নামে এক অচেতন যুবককে নাটোরের বড়াইগ্রাম উপজেলার

রাজ্জাক মোড় এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার ভোরে পথচারীরা তাকে

রাস্তার পাশে অচেতন পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি

করেছেন। উদ্ধারকৃত লেবু মিয়া টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নজুভাগ

গ্রামের আলাউদ্দিনের ছেলে।

হাসপাতাল সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় লেবু মিয়া দুবাই থেকে

বিমানযোগে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বাড়িতে

যাবার জন্য একটি বাসে উঠেন। বাসে পাশের সিটে বসা যাত্রীর দেয়া জুস

খাওয়ার পর থেকে তার আর কিছু মনে নেই। পরে রাতের যে কোন সময় তাকে

বাস থেকে রাজ্জাক মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে

ফেলে রেখে যায়। রবিবার ভোরে হাঁটতে বের হয়ে স্থানীয় লোকজন দেখতে

পেয়ে তাকে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন। দুপুরে তার কিছুটা

জ্ঞান ফিরলেও সব কথা বলতে পারছেন না। তার কোমড়ে টাকা রাখার থলে বাঁধা

থাকলেও তাতে কত টাকা ছিলো এবং তার সঙ্গে আর কি ছিলো তিনি

সঠিকভাবে বলতে পারছেন না।

এ ব্যাপারে হাসপাতালের আরএমও ডা. ডলি রাণী বলেন, তার চিকিৎসা

চলছে। বর্তমানে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে।

বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম বলেন, হাসপাতালে গিয়ে তার

কাছ থেকে যতটুকু সম্ভব ঠিকানা নেয়া হয়েছে এবং তার বাড়িতে খবর

পাঠানো হয়েছে। তার স্বজনেরা আসলে তাকে তাদের হাতে তুলে দেয়া হবে।

প্রবাসী যুবক 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451