বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পেশাদার খুনি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
  • ৩৭৮ বার পড়া হয়েছে
পেশাদার খুনি
কাজী জুবেরী মোস্তাক
__________________
এক পেশাদার খুনি আমি এই শহরে
কখনো স্বপ্ন পুরাই নতুন স্বপ্নের আশাতে
কখনোবা ঘুমোতে ভয় পাই দুঃস্বপ্নের ভয়ে ৷
কখনো আমি খুন করি বিবেক মনুষ্যত্ব
কখনোবা আবার ভোল পাল্টাতে হই মত্ত
আমি যে মুখোশধারী এটাই যে নির্মম সত্য ৷
এক পেশাদার খুনি আমি এই শহরে
সুখের আশায় খুন করি অসহায় অসুখকে
কখনোবা কাছে ডাকি সেই প্রিয়তমা অসুখকে ৷
গলা টিপে ধরি কখনো স্নেহ মায়া মমতাকে
কখনো আবার খুঁজি সেই স্নেহ মায়া মমতাকে
হত্যা করতে বারংবার উদ্ধৃত হয়েছিলাম যাকে ৷
এক পেশাদার খুনি আমি এই শহরে
দানবীয় ক্ষুধা আছে যার ছোট্ট  উদর জুড়ে
এ ক্ষুধা মিটেনা গরীবের এতো এতো রক্ত চুষে ৷
এক পেশাদার খুনি আমি এই শহরে
স্বার্থের জন্য ব্যবহার করি নিঃস্বার্থ মানুষকে
দেখো ওরাও কেমন বোকা আমাকেই স্যালুট করে ৷

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451