শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী

গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

জমি নিয়ে বিরোধের জের ধরে ফরমার আলী (৭০) নামে এক বৃদ্ধকে লোহার রড ও

হাতুরি দিয়ে পিটিয়ে বাম পা ও বাম হাত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ।

রোববার সন্ধ্যায় নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামে ওই ঘটনা

ঘটে।

গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে মুর্মুষাবস্থায় ফরমান আলীকে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এরিপোর্ট লেখা

পর্যন্ত থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল বলে পুলিশ জানায়।

থানা পুলিশ ও আহত ফরমান আলীর ছেলে আজিরুল ইসলাম জানান, ফরমান আলীর

সাথে ধারাবারিষা প্রামানিকপাড়া জামে মসজিদের জমি নিয়ে প্রতিপক্ষ

জিল্লুর রহমান, আহাদ আলী ও তার ছেলে নাছির ও আরিফের সাথে বিরোধ চলে

আসছিল।

ওই দিন ফরমান আলী ছাগলকে ঘাস খাওয়াতে বাড়ির পাশের মাঠে নিয়ে গেলে

আহাদ আলী তার সমর্থকদের নিয়ে ফরমান আলীকে মারধর করে। এক পর্যায়ে

তিনি মাটিতে লুটিয়ে পড়লে প্রতিপক্ষরা লোহার রড ও হাতুরি দিয়ে তাকে

বেধড়ক পেটায়। এতে ফরমান আলীর বাম পা ও বাম হাত ভেঙ্গে যায়। জখম হয়

শরীরের বিভিন্ন জায়গা।

ফরমান আলীর ছেলে আজিরুল ইসলাম জানান, এলাকায় তারা প্রভাবশালী। ওই

বিরোধের কারনে গেল দুই মাস ধরে তাদের বাড়ি ছাড়া করে রাখা হয়েছে।

গত বৃহষ্পতিবার ফরমান আলী বাড়ি ফিরতে পারলেও প্রতিপক্ষের ভয়ে ফরমান

আলীর তিন ছেলে সুজন সরকার, আজিরুল সরকার ও আরিফুল সরকার বাড়ি

ফিরতে পারেনি। প্রভাবশালী ওই ব্যক্তিদের শাস্তি দাবীসহ তাদের নিরাপত্তা দাবী

করছেন।

এব্যাপারে অভিযুক্ত আহাদ আলী মুঠোফোনে বলেন,দুই মাস আগে ফরমান

আলীর ছেলেরা মসজিদের জমি নিয়ে বিরোধের জের ধরে তাকে মারধর করে।

এতে তার সমর্থকরা ফরমান আলীর বিরুদ্ধে নাখোশ ছিল। ওই- বিরোধের জের

ধরে গতকাল ফরমান আলীকে মারধর করা হয়েছে। অভিযুক্ত জিল্লুর রহমান বলেন

তিনিও মারধরের বিষয়টি শুনেছেন। তবে মসজিদের জমি নিয়ে বিরোধের

কথা স্বীকার করেন তিনি। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ

কুমার দাস সত্যতা নিশ্চিত করে বলেন এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451