বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

হঠাৎ ওয়ানডে স্কোয়াডে মিরাজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
  • ৪৬৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

ইমার্জিং এশিয়া কাপে খেলার কথা ছিল মেহেদী হাসান মিরাজের। টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে গিয়েছিলেন গ্রামের বাড়ি খুলনায়। কয়েকদিন বিশ্রাম নিয়ে কক্সবাজার যাওয়ার কথা ছিল এই অলরাউন্ডারের। হঠাৎ বিসিবির তলব। ফের শ্রীলঙ্কায় যাচ্ছেন তিনি। ওয়ানডে স্কোয়াডে যোগ করা হয়েছে তাকে। মিরাজের অন্তর্ভুক্তিতে ওয়ানডে স্কোয়াড এখন ১৭ সদস্যের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিসিবি সূত্রে জানা গেছে, দুপুর দুইটার ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন মিরাজ।

বাংলাদেশের হয়ে সাতটি টেস্ট খেলা মিরাজের এখনও ওয়ানডে অভিষেক হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের প্রথম ওয়ানডে ২৫ মার্চ। ২৮ মার্চ ও ১ এপ্রিল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

মিরাজের জায়গায় ইমার্জিং এশিয়া কাপের স্কোয়াডে নাঈম হাসানকে ডাকা হয়েছে। অনূর্ধ্ব-১৯ দলের এই অফস্পিনার চট্টগ্রাম বিভাগের হয়ে জাতীয় ক্রিকেট লিগ ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলেছেন।

বাংলাদের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশীষ রায় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান সোহান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451