সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

ইকুয়েডরের সঙ্গে ব্রাজিলের গোলশূন্য ড্র

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০১৬
  • ৫৪০ বার পড়া হয়েছে

ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু করেছে ব্রাজিল। এছাড়া কোস্টারিকা ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচটিও শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।তবে দুটি ম্যাচের ফলাফল অমীমাংসিত থাকলেও দিনের অপর ম্যাচে জয় নিয়েই মাঠ ছেড়েছে পেরু।
রোববার বাংলাদেশ সময় সকাল ৮টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রোজ বোলে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। তবে সমর্থকদের হতাশ করে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় কালোর্স দুঙ্গার শিষ্যদের।
এর আগে কোপা আমেরিকায় ১৩ বারের সাক্ষাতে ১২ বারই ইকুয়েডরকে হারিয়েছিল ব্রাজিল। অপর ম্যাচটি ছিল ড্র, সেটাও অর্ধশত বছর আগের ঘটনা। সেই হিসেবে ব্রাজিলকে রুখে দেওয়াকে ইকুয়েডরের বড় সাফল্য হিসেবেই দেখা যেতে পারে।
এর আগে কোস্টারিকা ও প্যারাগুয়ের মধ্যকার দিনের প্রথম ম্যাচটিও শেষ হয় অমীমাংসিতভাবে। তবে পাওলো গুয়েরেরোর গোলে হাইতি বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়ে পেরু। –


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451