মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মার্চে নয়নতারা ভাবনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩১২ বার পড়া হয়েছে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নাচ, উপস্থাপনা, মডেলিং ও অভিনয়ে অল্পসময়েই দর্শকমন জয় করেছেন তিনি। ভাবনা এবার মুগ্ধতা ছড়াতে আসছেন বড় পর্দায়। তার প্রথম সিনেমা ‘ভয়ংকর সুন্দর’ মার্চে মুক্তি পাবার কথা। ছবিতে তার সঙ্গে জুটি হয়েছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

ক্যারিয়ারে প্রথমবার বড় পর্দায় অভিনয়। তাও এতো বড় আয়োজনে। গল্পেও রয়েছে ভিন্নতা। সবমিলে ছবিটি নিয়ে বেশ আশাবাদী ভাবনা।

এ ব্যাপারে জানতে চাইলে তিনি বললেন, ‘আমার কাছে পুরো ছবির জার্নিটা খুব ইন্টারেস্টিং ছিল। মনে হয়েছে ছবির কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলো। প্রথম সিনেমাকে এতোটাই ভালোবেসেছি যে, শুটিং শেষ হওয়াতে খুব খারাপ লাগছিল। আর এ ইউনিটের কারো সঙ্গে দেখা হবে না ভেবে খুব কষ্ট লাগছিল। কেবলি ভাবনা হচ্ছিল, আহারে আমি আর নয়নতারা হয়ে অভিনয় করতে পারবো না! আর অনিমেষের মতো একজন পরিচালকের সঙ্গে কাজ করতে পারাটা দারুণ ব্যাপার। খুব যত্ন নিয়ে  কাজটি করেছেন তিনি।

অনিমেষ আইচ পরিচালিত দ্বিতীয় ছবি ‘ভয়ংকর সুন্দর’। কথাসাহিত্যিক মতি নন্দীর গল্প ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ নিয়ে ছবিটি তৈরি হয়েছে। ছবির চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক নিজেই। দৃশ্যধারনের কাজ হয়েছে ঢাকা, কুয়াকাটা, বরিশাল ও সাভারে।

ছবির টেলিভিশন পার্টনার বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি।ছবির প্রচারে সহযোগিতার পাশাপাশি ওয়ার্ল্ড প্রিমিয়ার করবে চ্যানেলটি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451