বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

নাপোলিকে উড়িয়ে শেষ আটে রিয়ালের এক পা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৫৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

রিয়ালের সামনে তেমন বড় কোনো বাধা হয়ে দাঁড়াতে পারল না নাপোলি। ন্যু ক্যাম্পে প্রথমে পিছিয়ে পড়েও ৩-১ গোলের জয় পেল লস ব্লাঙ্কোসরা। আর এই জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ওঠার রাস্তাটা অনেকটাই পরিষ্কার করে রাখল জিদানের দল। জয়ের রাতে গোল করেছেন বেনজেমা, টনি ক্রুস ও কাসেমিরো।

ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথম মিনিটেই গোল পেতে পারত রিয়াল মাদ্রিদ। রোনালদোর দারুণ এক পাসে বল পেয়েও গোল করতে পারেননি করিম বেনজেমা। তবে অষ্টম মিনিটেই বার্নাব্যুকে স্তব্ধ করে দেন লরেঞ্জো ইনসাইন। প্রায় মধ্যমাঠ থেকে নেওয়া এই ইতালীয় ফরোয়ার্ডের শট ঠেকাতে পারেননি কেইলর নাভাস। ১২তম মিনিটে সমতায় ফেরার সুযোগ মিস করেন বেনজেমা। বাতাসে ভাসিয়ে দেওয়া রোনালদোর বলে ভালোভাবে মাথা ছোঁয়াতে পারেননি ফ্রেঞ্চ স্ট্রাইকার।

তবে মিনিট ছয়েক পরে বেনজেমার হেডেই সমতায় ফেরে রিয়াল। কারবাহালের ক্রসে দারুণ হেড করে গোল করেন তিনি। ২৯তম মিনিটে গোলের আর একটি সুযোগ মিস করে রিয়াল। তবে এবার বেনজেমা নয়, রিয়ালের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো। লুকা মডরিচের মাপা এক পাসে গোলবারের উপর দিয়ে শট মেরে বসেন তিনি। ১-১ গোলে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর রোনালদোর বাড়ানো বলে গোল করেন টনি ক্রুস। অসাধারণ ড্রিবলিংয়ে নাপোলির ডি বক্সে ঢুকে পড়েন রোনালদো। এরপর বাইলাইন থেকে ক্রুসের দিকে বল এগিয়ে দেন পর্তুগিজ তারকা। গোল করতে ভুল হয়নি জার্মান মিড ফিল্ডার টনি ক্রুসের। ৫৪তম মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া কাসেমিরোর ভলি নাপোলির জাল খুঁজে পায়।

এরপর গোলের আরো বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে এর আগে দুবার দেখা হয়েছে নাপোলি ও রিয়ালের। ১৯৮৭ সালের সেই লড়াইয়ে দুটি ম্যাচের একটিতে জেতে রিয়াল আর বাকি ম্যাচটি ড্র হয়। ম্যারাডোনার সাবেক এই ক্লাবের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ডটা ধরে রাখল রিয়াল মাদ্রিদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451