বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

আয়ারল্যান্ডের বিপক্ষে নারী দলের দারুণ জয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৭০ বার পড়া হয়েছে

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসরের সুপার সিক্সেও শুরুটা দারুণভাবে করেছেন রুমানা-সালমারা। হারিয়েছেন আয়ারল্যান্ডকে।

শ্রীলঙ্কার কলম্বোয় বুধবার অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ দল জিতেছে সাত উইকেটের বিশাল ব্যবধানে। আয়ারল্যান্ডের করা ১৪৪ রানের জবাবে বাংলাদেশ দল মাত্র তিন উইকেট হারিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছায়।

এই জয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনা জাগিয়ে তুলেছে বাংলাদেশ।

ম্যাচে লক্ষ্যটা ছোট হওয়ায় বাংলাদেশকে জয় পেতে মোটেও বেগ পেতে হয়নি। ওপেনার শারমিন আক্তার ৫২ রানের একটা ইনিংস খেলে দলের জয়টাকে অনেকটাই সহজ করে দেন। পরে ফারজানা হক (৩৪) ও রুমানা ইসলাম (২৪) দুটি হার-না-মানা ইনিংস খেলে বাকি কাজটা শেষ করেন।

এর আগে সাবেক অধিনায়ক জাহানারা আলমের দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ড অল্প রানে গুটিয়ে যায়। ৯ ওভারে মাত্র ২১ রান দিয়ে জাহানারা তিন উইকেট তুলে নেন। এ ছাড়া পান্না, রুমানা ও খাদিজা নেন একটি করে উইকেট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451