মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশকে খাটো করে দেখতে নারাজ ঋদ্ধিমান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩০৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

টেস্টে মহেন্দ্র সিং ধোনির অবসর নেওয়ার পর উইকেটের পেছনে ভারতীয় ক্রিকেট দলকে সামলানোর কাজটি ঋদ্ধিমান সাহাই করে চলছেন। ইংল্যান্ড সিরিজে পার্থিব প্যাটেল উইকেটের পেছনে দায়িত্ব পালন করলেও বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে জায়গা পাননি তিনি। ইরানি ট্রফিতে ডাবল সেঞ্চুরি করে প্যাটেলকে পেছনে ফেলে টেস্টে জায়গা করে নিয়েছেন সাহা। বাংলাদেশ সফরটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন ভারতীয় এই উইকেটেরক্ষক-ব্যাটসম্যান। যদিও টেস্টে র‍্যাংকিংয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তর ফারাক। ভারত যেখানে টেস্টের শীর্ষস্থানে নিজের অবস্থান পাকা করে ফেলেছে, বাংলাদেশ সেখানে সেরা ৮-এ ঢোকার চেষ্টা করছে। তবে পার্থক্যটা এভাবে দেখতে নারাজ ঋদ্ধি। তিনি মনে করেন, র‍্যাংকিং কেবল কাগজে-কলমে থাকার মতো একটি বিষয়। মাঠের লড়াইয়ে কেউ কারো চেয়ে কম নয়।

ঋদ্ধিমান সাহা বলেন, ‘র‍্যাংকিংয়ের বিচারে বাংলাদেশকে খাটো করে দেখা ঠিক হবে না। নির্দিষ্ট দিনে মাঠের লড়াইটা সবকিছু। তাদের বিপক্ষে আমাদের সেরাটাই খেলতে হবে।’ হায়দরাবাদে ভারতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন ওপার বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। খেলার ভেন্যুতে পৌঁছার আগে এই বাঙালি ক্রিকেটার বলেন, ‘সবাই মাঠে ভালো করতে চায়। সবকিছু হয়তো আপনার পরিকল্পনামতো হবে না, তবে চিন্তাগুলো ভালো পারফরম্যান্সে পরিণত করতে পারাটাই সবকিছু।’

বাংলাদেশ সিরিজের পরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি টেস্টে মাঠে নামবে ভারতীয় দল। তবে ঋদ্ধির সব চিন্তা আপাতত বাংলাদেশকে ঘিরে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিয়ে মোটেও ভাবছি না আমি। সব পরিকল্পনা এখন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে। এই টেস্টের পর তাদের নিয়ে ভাবা যাবে।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451