মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবির প্রচারে শাহরুখ, দমবন্ধ হয়ে ভক্তের মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭
  • ৩৩৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ  

শাহরুখ খানের সিনেমা ‘রইস’ এর প্রচারের সময় অতিরিক্ত ভিড়ে দমবন্ধ হয়ে মারা গেছেন ১ ভক্ত। এ সময় আহত হয়েছেন ২ পুলিশ সদস্যসহ কয়েকজন।

সোমবার রাতে ভদোদরা স্টেশনে যান শাহরুখ খান। ভিড়ে ঠাসা ভদোদরা রেল স্টেশনে প্রিয় তারকাকে দেখতে লেগে যায় তাড়াহুড়ো। পদপিষ্ট হন অনেকেই। এ সময় দমবন্ধ হয়ে মারা যান ভক্ত ফরিদ খান শেরনি।

মুব্বাই থেকে দিল্লি যাবার পথে স্টেশনের অগাস্ট ক্রান্তি এক্সপ্রেসে ‘রইস’ -এর প্রচারের জন্য ট্রেন থেকেই নিজের ভক্তদের উদ্দেশে লাউড স্পিকারে বার্তা দিতে থাকেন বলিউডের বাদশা। এ সময় দর্শকদের অনুরোধ জানান ছবি দেখার জন্য।এদিকে বলিউডের ‘রইস’ ট্রেনে আসছেন শুনে আগে থেকেই ভিড় হয় স্টেশনটিতে। অনেকেই খবর পেয়ে নিজের পরিবার নিয়ে পৌঁছে যান স্টেশনে। ফরিদ খান শেরনিও সেরকম ভাবেই স্টশনে দেখতে এসেছিলেন বলিউড তারকাকে। কিন্তু ভিড়ে চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত ফরিদ খান শেরনি ভদোদরার সমাজবাদী পার্টির কর্মী। এলাকায় তার ব্যবসাও রয়েছে। অন্যদিকে ভিড়ের চাপে দমবন্ধ হওয়া অনেককেই উদ্ধার করে পুলিশ।শাহরুখ ভোদদরা আসছেন, তা অনেকদিন আগে থেকেই প্রচার করা হচ্ছিল। তাই ভিড়ও অনেক হয় বলে জানা যায়। শাহরুখের এই সফরে তার সঙ্গে দেখা করেন ক্রিকেটার ইউসুফ ও ইরফান পাঠান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451