শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

ব্যর্থ হলে মেসিদের বাড়ি ফিরতে মানা ম্যারাডোনার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০১৬
  • ৫১২ বার পড়া হয়েছে

ঢাকা: তিন বছরে তৃতীয় ফাইনাল। এবারও কী খালি হাতে ফিরবেন মেসি-হিগুয়েইন-ডি মারিয়ারা! আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা বলছেন, চিলির বিপক্ষে শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে অবশ্যই জেতা উচিৎ আর্জেন্টিনার। কিন্তু হেরে গেলে তাদের দেশে ফেরার দরকার নেই বলেও সতর্ক করে দিয়েছেন ৮৬ বিশ্বকাপের নায়ক।

সোমবার (২৭ জুন) টানা দ্বিতীয়বার কোপার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে চিলি-আর্জেন্টিনা। নিউ জার্সিতে বাংলাদেশ সময় সকাল ৬টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। গত বছর টাইব্রেকারে জিতে শিরোপা উল্লাস করেছিলেন আলেক্সিস সানচেজরা। আলবিসেলেস্তেদের সামনে এবার প্রতিশোধ নেওয়ার চ্যালেঞ্জ।

সেমিফাইনালে যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে অনন্য এক মাইলফলক স্পর্শ করেন লিওনেল মেসি। দুর্দান্ত এক ফ্রি-কিকে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছাড়িয়ে হয়ে যান আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৫৫)। অধিনায়ক হিসেবে মেসির গোল সংখ্যা এখন ৩৮। যেখানে গোটা ক্যারিয়ারে ৩৪টি গোল করেন ম্যারাডোনা।

১৯৯৩ কোপার আসরের পর আর কোনো বড় শিরোপা জিততে পারেনি দু’বারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। ২৩ বছরের শিরোপা খরা ঘোঁচাতে পারবেন তো ম্যারাডোনার উত্তরসূরিরা?

আর্জেন্টিনার একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেন, ‘অবশ্যই আমার মনে হয় আমরা জিতবো।’ কিন্তু জেরার্ডো মার্টিনোর দলকে উদ্দেশ্য করে সতর্ক বার্তাও দেন তিনি, ‘কিন্তু তোমরা যদি না জিত, ফিরে এসো না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451