সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের খালে মাছের চাষ ও খালপাড়ে গাছ লাগানো হবে- আসাদুল হাবিব দুলু এমপি  ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ভারতে গ্রেপ্তার ২ এবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কোনো আলোকসজ্জা করা হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন

ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

এম এ আজম
  • আপডেট সময় সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

 

 

 

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশনানুসারে ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান ত্বরান্বিত ও ক্ষয়ক্ষতি লাঘবে ঢাকা মহানগরীতে ০১ (এক) লাখ স্বেচ্ছাসেবক তৈরির কার্যক্রম হাতে নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

 

তিনি বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। তাছাড়া জলবায়ু পরিবর্তনজনিত কারণে সাম্প্রতিক সময়ে দুর্যোগের ধরণ পাল্টে যাচ্ছে। দুর্যোগকে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। দুর্যোগে ভয় পেয়ে হাত-পা গুটিয়ে নিলে চলবে না। দুর্যোগ প্রশমনের কৌশলগুলো রপ্ত করতে হবে। নিয়মিত মহড়া অনুষ্ঠানে মানুষের ভীতি কেটে যায়, সাহস সঞ্চার করে।

 

সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

 

১০ মার্চ ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি’ দিবস উপলক্ষে এ মহড়ার আয়োজন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো তারুণ্যের বাংলাদেশ গড়বো’

 

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবীর মো. আশরাফ আলম প্রমুখ।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451