মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শাহরুখের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন করণ!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭
  • ৩৬৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

বলিউডপাড়ায় করণ জোহরের যৌনতা নিয়ে অনেক ধরনের কথাবার্তা শোনা যায়। এমনও গুজব উঠেছিল, করণ সমকামী এবং তাঁর নাকি শাহরুখ খানের সঙ্গেও সম্পর্ক ছিল। এ বিষয়ে মুখ খুলেছেন করণ স্বয়ং। কী বলেছেন? টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে সেটাই আজ রোববার জুম টিভি প্রকাশ করেছে।

যৌনতা নিয়ে করণের বিভিন্ন সময় ভিন্ন রকম অভিজ্ঞতা থাকলেও তাঁকে নিয়ে যেসব কথা হয়, তার অধিকাংশ সত্য নয় বলে দাবি করেন বলিউডের চিত্রপরিচালক, প্রযোজক ও অভিনেতা করণ জোহর।

শাহরুখ খানের সঙ্গে সম্পর্ক নিয়ে যে গুজব রটেছিল, সে সম্পর্কে করণ বলেন, ‘আমার যৌনতা সম্পর্কে অনেকে অনেক কিছু অনুমান করেন। এমনকি শাহরুখের সঙ্গেও আমার সম্পর্কের গুজব ছিল। বছরের পর বছর আমাকে এ গুজব শুনতে হয়েছে। একটা হিন্দি চ্যানেলের অনুষ্ঠানে আমাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, শাহরুখের সঙ্গে কি আপনার সম্পর্ক আছে? আমি বিরক্ত হয়ে তাঁদের পাল্টা প্রশ্ন করেছিলাম, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কি আপনার ভাইয়ের সঙ্গে বিছানায় যান? তখন উপস্থাপক আমাকে পাল্টা বলেছিলেন, আমি কি বোঝাতে চাইছি। আমি বলেছি, আপনি আমাকে কীভাবে এমন প্রশ্ন করতে পারলেন? শাহরুখ হলেন পিতার মতো, ও আমার বড়  ভাইয়ের মতো।’

করণ আরো বলেন, ‘আসলে আমি মনে করি, যৌনতা খুবই  ব্যক্তিগত ও  অন্তরঙ্গ অনুভূতি। আমি ইচ্ছা করলে এটা যে কারো সঙ্গে করতে পারি না। মানুষ তো কটূক্তি করে নানা কথাই বলে। কিন্তু আমি এসব নিয়ে মাথা ঘামাই না। নিজের যৌন সম্পর্ক নিয়ে আমার সব গুজব আমি নিজেই সমাধান করেছি।’

করণ আরো জানান, ২৬ বছর বয়সে তিনি কৌমার্য হারান। নিউইয়র্কে তাঁর এ ঘটনা ঘটে। এটা নিয়ে মোটেও তিনি গর্ব করেন না। তখন তিনি নাকি এ বিষয়ে খুব অনভিজ্ঞ ছিলেন। এমনকি ছোটবেলা থেকে তাঁর এ বিষয়ে ধারণাও খুব কম ছিল।

এদিকে ‘কফি উইথ করণ’-এর পঞ্চম সিজনে করণ সম্পর্কে  শাহরুখ একটি তথ্য ফাঁস করেছিলেন। শাহরুখ মজা করেই বলেছিলেন, ‘আমি যখন চেঞ্জিং রুমের ভেতরে যাই, তখন করণও আমার সঙ্গে আসে। এটা আমার জীবনের সবচেয়ে বিব্রতকর সময়।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451