সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

একটু সামনে যেতে দিন, তাতেও বাধা পুলিশের,ময়মনসিংহ বিএনপির কর্মসূচি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭
  • ৩৫৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ বিএনপিকে কেন্দ্র-ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। আজ রোববার বেলা ১২টার দিকে দক্ষিণ জেলা বিএনপির নেতারা কার্যালয় থেকে মিছিল নিয়ে রাস্তায় নামতে চাইলে পুলিশ বাধা দেয়।

এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মুখলেছুর রহমানকে বলেন, ‘একটু সামনে যেতে দিন। একটু সামনে থেকে ঘুরে আসার সুযোগ দেন।’

তাতে সম্মতি না দিয়ে পুলিশ দলীয় কার্যালয় ঘিরে ফেলে। পরে দলীয় কার্যালয়ের ফটকের সামনে দুই মিনিট সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা।

এর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহাব আকন্দের সঙ্গে কর্তব্যরত পুলিশের এসআই মুখলেছুর রহমান কিছুক্ষণ কথা বলেন। এর পরই মিছিলের চেষ্টা করে বিএনপি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই বিএনপি কার্যালয় ও এর আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। নেতাকর্মী ও পুলিশের সদস্যসংখ্যা ছিল প্রায় সমান সমান।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা এনটিভি অনলাইনকে জানান, তাঁরা শান্তিপূর্ণভাবে একটু মিছিল করার অনুমতি চেয়েছিলেন। কিন্তু পুলিশ তাও দেয়নি।

বিএনপির মিছিলে বাধা দেওয়ার কারণ জানতে চাইলে ময়মনসিংহ কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মুনসুর আহমদ বলেন, ‘মিছিল করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে-এই আশঙ্কায় আমরা তাদের মিছিল করতে দেইনি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451