বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

(মমেক) হাসপাতালে করোনা ইউনিটে আরও ২০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩১৬ বার পড়া হয়েছে

আজ সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের সরবরাহ করা সর্বশেষ তথ্যে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে নয় জন, উপসর্গ নিয়ে ১১ জনসহ মোট ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

করোনায় মৃত ব্যক্তিরা হলেন—ময়মনসিংহের আবদুল মতিন (৩২) ও আবুল হোসেন(৫৮), শেরপুরের  মোছাম্মত রোজি (৩৫), আব্দুর রহিম (৭৩) ও ফজলুল হক (৬৫), নেত্রকোনার আব্দুল খালেক (৬৫) ও সিদ্দিকুর রহমান (৬৫) এবং ময়মনসিংহ বিভাগের বাইরে  টাঙ্গাইলের নাসিরুদ্দিন (৭০) ও গাজিপুরের সুবর্ণা (২০)। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের নুরজাহান (৬০), মোবারক আলী খান (৩৭), সোহরাব হোসেন (৬০) ও ফজলুর রহমান (৫৮), ইশ্বরগঞ্জের  জালালুদ্দিন (৫০) এবং নেত্রকোনার অমল বিশ্বাস (৭৫)। এবং ময়মনসিংহ বিভাগের বাইরে টাঙ্গাইলের আনোয়ার হোসেন (৬৫) ও আনোয়ার (৪০), ধনবাড়ির রহিমা (৬০) ও মিনারা (৬০) এবং গাজীপুরের শ্রীপুরের সিরাজুল ইসলাম (৬০)।

মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন (কোভিড) ডা. মো. মহিউদ্দিন খান আজ শুক্রবার সকালে এসব তথ্য জানিয়েছেন।

ডা. মো. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে ৩৭৫ জন রোগী ভর্তি আছেন। এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন  ২১ জন। তাঁদের মধ্যে নতুন ভর্তি হয়েছেন ৭০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন রোগী।

এদিকে, জেলা স্বাস্থ্য বিভাগের সরবরাহ করা তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৭৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। ২৫৭টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত ৭৪ জনের মধ্যে অ্যান্টিজেন টেস্ট পজিটিভ একজন এবং পিসিআর পজিটিভ ৭৩ জন। শনাক্তের হার ২৮ দশমিক ৭৯ শতাংশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451