সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

কোটা আন্দোলন নিয়ে যা বললেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে
গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি : থেকে সংগৃহীত
সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম। ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়েছে, এটা কিন্তু ছাত্রলীগকে কিভাবে অজনপ্রিয় করা যায় তার একটি চক্রান্ত চলছে। কারণ, আপনি যখন দুটি দলকে মুখোমুখি করবেন, ছাত্রলীগ যদি কাউকে বারি দেয় বা বারি খায় তখন এটি আরো খারাপ পরিস্থিতির দিকে যাবে। ছাত্রলীগকে অজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলছে।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

সায়েদুল হক সুমন বলেন, ‘আমি ছাত্রলীগকে দাবি জানাব, আপনারা প্রকৃতপক্ষে যদি কাউকে প্রতিহত করেন, তাহলে যারা আন্দোলনের বাইরে থেকে এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায় তাদেরকে প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। নিজেরা আইন তুলে নেবেন না।’

আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি বড় ভাই হিসেবে আপনাদের বলছি, আপনারা আদালতের দিকে একটু দেখেন।

এক মাস পরে যদি আপনাদের মনে হয়, না এটা যৌক্তিক সমাধান হয়নি, তাহলে আপনারা আবারও আন্দোলন করতে পারেন। আপনাদের পুরো ভবিষ্যৎটা সামনে, আমি চাই না অযথা মুখোমুখি হয়ে আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে সরকারকে কঠিন হাতে আগাতে হবে। সরকারের সামনে আর পথ থাকবে না।
ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি একজন সংসদ সদস্য হিসেবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি, আপনারা এক মাসের জন্য এপিলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত এটাকে (আন্দোলন) স্থগিত করেন এর ভেতরে আমরা, আপনারা যদি চান আমরা আপনাদেরকে সাথে করে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বসব।

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা, উনাকে বললে উনি বুঝবেন না এমন কোনো জিনিস নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমি উনার কাছাকাছি থেকে সাক্ষী দিচ্ছি, উনাকে যদি বুঝিয়ে বলা যায়, উনি বোঝেন না এমন কোনো জিনিস নাই। তবে যে প্রক্রিয়ায় আপনারা দাবি আদায় করতে চাচ্ছেন এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না। আপনাদের কাছে আমার দাবি, একটা মাস সময় আপনারা আন্দোলন স্থগিত করেন।’

সুমন বলেন, ‘আপনারা বলতে চাচ্ছেন, আপনাদের আন্দোলন সরকারের সঙ্গে আদালতের সঙ্গে না।

কিন্তু আপনারা যা চান তা যদি আদালত থেকে আসে তাহলে তো আন্দোলন করার দরকার পড়ে না। মানলাম যে আপনারা আদালত চাচ্ছেন না কিন্তু আদালতের মাধ্যমেও আসতে পারে। প্রয়োজনে আমি আদালতে আইনজীবী হিসেবে থেকে বিষয়টি যৌক্তিক সমাধানের চেষ্টা আমি করব।’ 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451