বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ময়মনসিংহে বাস- সিএনজি অটোরিকশার সংঘর্ষ, শিশুসহ নিহত ৭

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের চর ঈশ্বরদীয়া ইউনিয়নের চরবড়বিলা এলাকায় ময়মনসিংহ-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহগামী সিএনজিচালিত অটোরিকশাটি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে শেরপুরগামী রিফাত এন্টারপ্রাইজ নামের দ্রুতগতির একটি বাসের সামনে পড়ে যায়। এতে ওই অটোরিকশা আর বাসের মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই চালকসহ সাতজন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে এক শিশু, একজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই সিএনজির চালকসহ সাতজন নিহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলিয়ে গেছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451