বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

‘স্বাস্থ্যসম্মত খাবার, সুস্থ আমরা’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০১৬
  • ৩৮১ বার পড়া হয়েছে

ঢাকা: ‘স্বাস্থ্যসম্মত খাবার, সুস্থ আমরা’ শীর্ষক স্লোগানে ঢাকার স্ট্রিট ফুড কোর্টগুলোতে প্রচারাভিযান চালিয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। কেবল খাবার পরিচ্ছন্নতার স্লোগান নয়, কীভাবে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করা যায় সেটাও হাতে-কলমে শিখিয়ে দেওয়া হয়েছে এ প্রচারাভিযানে। এসময় স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের জন্য বিনামূল্যে বিতরণ করা হয় কয়েকশ’ হাতের গ্লাভস, টি-শার্ট, অ্যাপ্রোন ও ক্যাপ।

ঢাকার স্ট্রিট ফুডের জন্য জনপ্রিয় বেইলী রোড, বনানী, গুলশানে প্রচারাভিযানটি চালায় পর্যটন করপোরেশন। ৬ জুন থেকে শুরু হয়ে এ প্রচারাভিযান শেষ হয় বুধবার (২২ জুন)।

প্রথমদিকে ইফতার সামগ্রী প্রস্তুতকারী ও বিক্রেতাদের নিয়ে প্র‌শিক্ষণ দেন পর্যটন করপোরেশনের ন্যাশনাল হোটেল ট্রেনিং ট্যুরিজম ইনস্টিটিউটের উর্ধ্বতন প্রশিক্ষণ কর্মকর্তা জাহিদা বেগম ও মো. সরওয়ার উদ্দিন। এরপরই শুরু হয় প্রচারাভিযান ও নিরাপদ খাদ্য প্রস্তুতির সামগ্রী বিতরণ। ধারাবাহিকভাবে প্রথমে বেইলী রোড এবং পরে বনানী, গুলশান হয়ে মহাখালীতে শেষ হয় প্রচারাভিযান।

পর্যটন করপোরেশনের ন্যাশনাল হোটেল ট্রেনিং ট্যুরিজম ইনস্টিটিউটের অধ্যক্ষ পারভেজ আহমেদ চৌধুরী বাংলনিউজকে জানান, প্রতি বছরের রমজানে ঢাকার হোটেল রেস্টুরেন্টগুলোতে ইফতার সামগ্রী প্রস্তুত করে বিক্রি করা হয়। প্রচুর লোকজন এসব ইফতার কিনে নেন। কিন্তু ইফতার সামগ্রী প্রস্তুতির ক্ষেত্রে পরিচ্ছন্নতা ও স্বাস্থগুণ বজায় রাখার ব্যাপারে দক্ষতার অভাব ছিলো অনেকের।

এজন্য ঢাকার যেসব রাস্তার পাশে বেশি খাবার সামগ্রী বিক্রি হয় সেসব স্থান ঠিক করে প্রথমে প্রশিক্ষণ দেওয়া হয়, এরপর এই খাবার তৈরি প্রক্রিয়ায় জড়িত হোটেল শ্রমিকদের মধ্যে বিনামূল্যে হাতের গ্লাভস, টি-শার্ট, অ্যাপ্রোন ও ক্যাপ বিতরণ করা হয়।

গত বছরের রমজান মাসে পর্যটন করপোরেশন এ উদ্যোগ নিয়েছিলো। তারই ধারাবাহিকতায় এ বছর আরও ব্যাপকভাবে এ প্রচারাভিযান চালানো হলো বলে জানান পারভেজ আহমেদ চৌধুরী।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে গত ১৬ জুন বেইলী রোডে প্রচারাভিযানে যোগ দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

সেসময় বলেন, দেশে পর্যটন বিকাশের ক্ষেত্রে স্ট্রিট ফুডের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিদেশের মানুষ কোনো দেশে গেলে ওই দেশের স্ট্রিট ফুড যাচাই করে দেখেন। বাংলাদেশে স্ট্রিড ফুডের জন্য বেইলী রোড, বনানীসহ অন্যান্য স্থানগুলো খুব পরিচিত। এজন্য এসব স্থানের খাবার পরিবেশনে পরিচ্ছন্নতা বজায় রাখা প্রয়োজন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451