বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুরের কাহারোলে প্রতিমা ভাংচুরের অভিযোগে আটক ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬
  • ২১৮ বার পড়া হয়েছে

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- দিনাজপুরের কাহারোল প্রতিমা ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগে সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সাইফুল জেলার কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের মোঃ আমান উদ্দীনের ছেলে।

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মহিদুল ইসলাম জানান, প্রতিমা ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় জড়িত সন্দেহে সাইফুলকে গত শনিবার (১০ই ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার সময় উপজেলার ১৩মাইল গড়েয়া বাজার হতে গ্রেফতার করা হয়। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়, বলে জানান তিনি।

এই রিপোর্ট লিখা পর্যন্ত গ্রেফতারকৃত সাইফুলের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ডের আবেদনের প্রস্তুতি চলছিল।

প্রসঙ্গত, গত শনিবার (৩রা ডিসেম্বর) গভীর রাতে জেলার কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম পানুয়া পাড়া গ্রামের শিক্ষক শচিন্দ্র নাথ দাস এর পারিবারিক টসি কালি মন্দিরের প্রতিমা ভাংচুর ও বাড়ির বাহিরে খড়ের ৪টি টালিতে অগ্নি সংযোগ করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451