সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাঁটাতার আলাদা করতে পারেনি ভালবাসাকে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

 

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি,

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপাসার ও কোচাল সীমান্তে মিলন মেলা অনুষ্ঠিত

হয়েছে। এই মিলন মেলায় দেশের বিভিন্ন জায়গায় থেকে অসংখ্য

মানুষ ভিড় জমায়। সীমান্তের কাঁটাতার আলাদা করতে পারেনি

মানুষের ভালবাসাকে।

দুই দেশের মানুষের কিছু সময় কথা বলার সুযোগ করে দেয়

বিজিবি ও বিএসএফ। মিলন মেলা উপলক্ষে কঠোর নিরাপত্তায় ছিল

পুরো এলাকা।

সরেজমিনে দেখা গেছে, দুই দেশে বাস করা আত্মীয় স্বজনদের

সাথে একটু দেখা, একটু কথা বলার জন্য নাড়ীর টানে, মায়ার

বন্ধনে দুই দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসা লাখো মানুষ।

দেখা, কথা বলা হয় কিন্তু কেউ কাউকে ছুতে পারেনা। তবুও

কাঁটাতার আলাদা করতে পারেনি ভালবাসাকে।

হরিপুরের নীপেন্দ্র নাথ বলেন, বোনের সাথে দেখা করতে

এসেছিলাম। দেখাও হয়েছে। কিন্তু বোনকে আদর করতে পারিনি।

তারপরও অনেক খুশি।

দিনাজপুরের রমনি বালা বলেন, মেয়ে ও জামাই ভারতে থাকে। তাদেরকে

দেখতে মিলন মেলায় হাজির হই। অনেক খোজাখুজি করে তাদের

সাথে দেখা ও কথা হয়।

মেলা কমিটির সভাপতি নগেন কুমার পাল জানান, প্রতি বছর দুই

দেশের মিলন মেলার জন্যই পাথরকালী মেলার আয়োজন করা হয়। মেলা

উপলক্ষে বিজিবি-বিএসএসফ দুই দেশের মানুষদের সাক্ষাতের

সুযোগ করে দেয়।

হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, মেলায় পর্যাপ্ত পরিমাণ

আইনশৃঙ্খলা বাহিনী ছিল। সুষ্ঠুভাবে মেলাটি সম্পন্ন হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451