মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘নবাব’ ছবির শুটিংয়ে শাকিব কলকাতায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ৩৬০ বার পড়া হয়েছে

বিনোদন সংবাদদাতা,

যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘নবাব’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। বর্তমানে তিনি ছবির শুটিংয়ে কলকাতায় অবস্থান করছেন। সেখানে ছবির শুটিং শেষ করে ডিসেম্বরের মাঝামাঝি দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

এ বিষয়ে শাকিব খান বলেন, ‘গত রোববার রাতে মালয়েশিয়া থেকে কলকাতায় এসেছি। সোমবার বিশ্রাম নিয়ে গতকাল থেকে শুটিং শুরু করেছি। এখানে টানা শুটিং করব আগামী মাসের ১৬ তারিখ পর্যন্ত। ১৭ তারিখের দিকে কয়েকদিনের বিরতিতে ঢাকায় ফিরব। ২০ তারিখ থেকে আবার শুরু হবে ছবির শেষ লটের শুটিং।’

এরই মধ্যে মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘শিকারী’। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের দেশের মানুষ সারা পৃথিবীতেই ছড়িয়ে রয়েছে। মালয়েশিয়ার মতো দেশগুলোতে একটু বেশি। এখানে দর্শকদের আগ্রহ দেখে আত্মবিশ্বাস বেড়েছে। আমি মনে করি ভালো ছবি নির্মাণ করলে পৃথিবীর সব দেশেই আমাদের ছবি চালানো যাবে।’

এর আগে গত ১৫ তারিখ থেকে কক্সবাজার এই ছবির শুটিং শুরু হয়। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজের যৌথ প্রযোজনায় শুরু হয়েছে ‘নবাব’ ছবির শুটিং। ছবিটি পরিচালনা করছেন আবদুল আজিজ ও কলকাতার জয়দেব মুখার্জি। ছবির চিত্রনাট্য লিখছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। ছবিতে আরো দেখা যাবে মেঘলা, অমিত হাসান, শিবাশানু, রেবেকা ও কলকাতার রজতাভ দত্তকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451