বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ব্যাট হাতে বড় সংগ্রহ মাশরাফির কুমিল্লার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ২৬৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

টানা পাঁচটি ম্যাচে হারের পর বিপিএলের গত ম্যাচে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছিল মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ানস। এই একটি জয়ই যেন বদলে দিয়েছে গতবারের শিরোপাজয়ীদের। আজ তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের বিপক্ষে ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন কুমিল্লার খেলোয়াড়েরা। খালিদ লতিফ, ইমরুল কায়েস, আহমেদ শেহজাদের দুর্দান্ত ঝড়ো ব্যাটিংয়ে কুমিল্লার স্কোরবোর্ডে জমা হয়েছে ১৮৩ রান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চিটাগংয়ের বোলারদের ওপর চড়াও হয়েছিলেন কুমিল্লার দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও খালিদ লতিফ। পঞ্চম ওভারে শান্তকে আউট করতে পারলেও স্বস্তি পাননি তামিমরা। দ্বিতীয় উইকেটে ৬৮ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে গেছেন লতিফ ও ইমরুল কায়েস। ১৩তম ওভারে দুর্ভাগ্যবশত রানআউটের ফাঁদে পড়েছেন ইমরুল। সাজঘরে ফেরার আগে খেলেছেন ২৬ বলে ৩৬ রানের লড়াকু ইনিংস। তৃতীয় উইকেটে আবার ৪১ বলে ৭০ রানের ঝড়ো জুটি গড়ে চিটাগংয়ের বোলারদের হতাশ করেছেন লতিফ ও আহমেদ শেহজাদ। ১৯তম ওভারে লতিফও হয়েছেন রানআউটের শিকার। তবে তার আগে তিনি খেলেছেন ৫৩ বলে ৭৬ রানের অসাধারণ ইনিংস। মেরেছেন ছয়টি চার ও পাঁচটি ছয়। শেহজাদ শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ২৫ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে।

কুমিল্লার ব্যাটসম্যানদের ঝড়ো ব্যাটিংয়ের সামনে নাকাল হতে হয়েছে চিটাগংয়ের প্রায় সব বোলারকেই। ভালো বোলিং করে নজর কেড়েছেন শুধু পাকিস্তানের ইমরান খান। চার ওভার বল করে দিয়েছেন মাত্র ২১ রান। তাসকিন আহমেদ একটি উইকেট পেয়েছেন ৪৪ রান খরচে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451