বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাম-সীতা হয়ে পর্দায় আসছেন রণবীর ও আলিয়া

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে
রণবীর কাপুর ও আলিয়া ভাট

অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দর্শকের নজর কেড়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট জুটি। এবার ‘রামায়ণ’-এ তাদের রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন অনুসারীরা। পরিচালক নীতেশ তিওয়ারির এ ছবিতে রাম-সীতার ভূমিকায় দেখা যাবে বলিউডের আদুরে এই দম্পতিকে।

সিনেমাটির ঘোষণার পর মূল চরিত্রে কাদের দেখা যাবে তা নিয়ে দীর্ঘদিন নানা গুঞ্জন ভেসে বেড়িয়েছে। এক পর্যায়ে শোনা গিয়েছিল, দক্ষিণি নায়িকা সাই পল্লবীকে ‘দেবী সীতা’র ভূমিকায় দেখা যাবে।

তবে শেষমেশ রাম-সীতার ভূমিকায় বিটাউনের আদুরে দম্পতির নাম জানা গেল। চলতি বছরের ডিসেম্বরে ছবির শুটিং শুরু হবে। খবর সামনে আসতেই ভক্তদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে।

রণবীর কাপুরকে কয়েকদিন ধরে ডিএনইজি অফিসে দেখা যাচ্ছে। ছবিটির প্রি-ভিজুয়ালাইজেশনও করা হয়েছে। জানা গেছে, নির্মাতা রামের চরিত্রের জন্য রণবীরের লুক পরীক্ষা নেওয়া শুরু করেন। এ কারণেই বারবার স্টুডিওতে যান অভিনেতা। সঠিক লুক পাওয়ার পর রণবীর চরিত্র অনুযায়ী নিজের বডি ট্রান্সফর্মেশন করবেন।

এর আগে অস্কার জয়ী ছবি ‘আরআরআর’-এ সীতার ভূমিকায় দেখা গিয়েছিল আলিয়াকে। নিজের চরিত্রে আলিয়া ভক্তদের মনে গভীর ছাপ ফেলেছেন। এরপর অনেকেই তাকে সীতার ভূমিকায় দেখার দাবি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451