শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঘরে ফিরবো কবে জানা নেই : ইরফান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ জুলাই, ২০১৮
  • ৫০০ বার পড়া হয়েছে

বিনোদন ঃ 

বিরল অসুখে আক্রান্ত হওয়ায় নিজ দেশ ছেড়েছেন ইরফান খান। গেছেন লন্ডনে। চিকিৎসা চলছে। কবে ফিরবেন দেশে? সম্প্রতি এক সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ইরফান বলেন, ‘জানা নেই।’

সম্প্রতি ইরফান খান, দুলকর সালমান ও মিথিলা পালকার অভিনীত কারবাঁর ট্রেলার সামনে এসেছে। ছবির প্রচারে ইরফান দেশে ফিরতে পারেন বলে শোনা যায়। সেই গুঞ্জনের কারণে ইরফানের সঙ্গে যোগযোগ করে এক ভারতীয় সংবাদমাধ্যম। তাঁর কাছে জানতে চায়, কবে দেশে ফিরছেন তিনি?

ইরফান তাঁদের জানিয়েছেন, আমার কোনও ধারণা নেই কবে ফিরব। আর এটা জানতে আমার তাড়াও নেই।  ইরফানের ফেরার প্রসঙ্গে কারবাঁর পরিচালক আকর্ষ খুড়ানা বলেন, ইরফানকে ছাড়া ছবির প্রচার করা সত্যি খুব চ্যালেঞ্জিং। কিন্তু, আমরা চেষ্টা করছি নিজেদের সেরাটা দেওয়ার।

কারবাঁর গল্পকে অনেকেই ডার্ক কমেডি বলছে। কারণ, একদিকে বাবার মৃত্যুশোক। অন্যদিকে তার দেহ হারিয়ে যাওয়া। আবার এই ঘটনাচক্রে তিনজনের একসঙ্গে একটা রোডট্রিপ। সঙ্গে কমেডি। আছে ক্রাইসিসও।

মার্চে ইরফান প্রথম টুইট করে জানিয়েছিলেন যে তিনি নিউরো এন্ডোক্রাইন  টিউমারের মতো বিরল রোগে আক্রান্ত। পাশাপাশি ভুল চিকিৎসা হয়েছিল বলেও জানিয়েছিলেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451