চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ক্যান্সার রোগী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপ-বৃত্তি ও অার্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা সমাজসেবা অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসব অার্থিক সহায়তা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজসেবা মন্ত্রণালয় সচিব জিল্লার রহমান। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, শিবগঞ্জ মহিলা কলেজের প্রভাষক হোসেনুল হায়দার বাবু, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদৌলা ও শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হক বাবু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। প্রসঙ্গত, উপজেলার ২৭ জন ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিস রোগীকে চিকিৎসা সহায়তা বাবদ ৫০ হাজার টাকা করে সাড়ে ১৩ লাখ টাকা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ৩৬ পরিবারের মাঝে এক লাখ ৮০ হাজার টাকা, ৩৪টি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ১৪০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপ-বৃত্তি বিতরণ করা হয়।