শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাহালুতে অসামাজিক কার্যকলাপে জড়িত ৪ জনকে আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২১৩ বার পড়া হয়েছে
হাতীবান্ধা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষক আটক

 

মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ – কাহালু (বগুড়া)ঃ গত রবিবার অসামাজিক
কার্যকলাপের জন্য কাহালু উপজেলার বরংগাশনি গ্রামের আঃ রহিমের বাড়ি
থেকে পুলিশ ৪ জনকে ধরে নিয়ে যায়। এদের মধ্যে অসামাজিক কার্যকলাপের
মূলহোতা উপজেলার কল্যানপুর গ্রামের মৃত রশিতুল্ল্যার পুত্র ইউসফ আলী
(৫০) কে পুলিশ ছেড়ে দিয়েছে। বরংগাশনি গ্রামের মামুন নামের এক ব্যক্তি
জানান, অসামাজিক কাজের জন্য বরংগাশনি গ্রামের আঃ রহিমের স্ত্রীসহ
চারজনকে পুলিশ ধরে নিয়ে যায়। কাহালু থানায় গিয়ে জানা যায় এ
বিষয়টি থানার এস আই আঃ রহিম জানেন। এস আই আঃ রহিমকে ফোনে
যোগাযোগ করা হলে থানায় ডিউটিরত ডিউটি অফিসারের মাধ্যমে ২
মহিলা ও ১ পুরুষের নাম পাওয়া যায়। থানায় যারা আটক আছেন তারা হলেন
উপজেলার তেঁতলাপাড়ার সাহাদতের পুত্র আঃ হাই (৩৫), পিলকুঞ্জ ঝাঝাঁরপাড়ার
আলী মুদ্দিনের স্ত্রী পারভীন (৩০) ও বরংগাশনি গ্রামের আঃ রহিমের স্ত্রী
নাসিমা (২৭)। এদিকে সূত্রে পাওয়া তথ্যমতে বরংগাশনি আঃ রহিমের
বাড়িতে নাসিমাকে ফুর্তির জন্য নিয়ে যায় উপজেলার কল্যানপুর গ্রামের
মৃত রশিতুল্ল্যার পুত্র ইউসুব আলী (৫০)। নাম না প্রকাশের শর্তে একাধিক
ব্যক্তি জানায়, ইউসুফ চারিত্রিক দিক দিয়ে ভালোনা। থানা হাজতে আটক
আঃ হাই জানান, আমার ভ্যানে ইউসুফ ঐ মেয়েকে নিয়ে যায় কিন্তু আমি
কোনো অসামাজিক কাজের জন্য সেখানে যায়নি। পুলিশি হেফাজতে
থাকা নাসিমা জানান, তারা আমার বাড়িতে বেড়াতে এসেছিলো, এলাকার
মানুষ শয়তানি করে আমাদেরকে ধরিয়ে দিয়েছে। তবে পারভীন এবিষয়ে
কোনো মন্তব্য করেননি। কাহালু থানার এস আই আঃ রহিমকে ফোনে
যোগাযোগ করা হলে তিনি জানান, বরংগাশনি গ্রামের ঐ বাড়িতে
অসামাজিক কাজ হয় এমন খবরে সেখান থেকে তিনজনকে জিজ্ঞাসাবাদের
জন্য থানায় আনা হয়েছে। তবে তিনি মূলহোতা ইউসুবকে থানায় নিয়ে
যাওয়ার বিষয়টি অস্বীকার করেন। কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি)
শওকত কবির বিষয়টি নিশ্চিত করেন থানায় ৪ জনকেই আনা হয়। তবে
ইউসুফের বয়স বেশী হওয়ায় সে মুহুর্তের মধ্যে অসুস্থ্য হয়ে পড়েন সে
কারনে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সে যদি অপরাধী হয় তবে তাকে আবার
ধরে আনা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451