রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

আর্থিক সহায়তা কামনা করে এক ব্যতিক্রমধর্মী মানববন্ধন ‘লিভার সিরোসিস’ রোগে আক্রাš- জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মেধাবী ছাত্র হিমনকে বাঁচাতে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০১৬
  • ২৯৩ বার পড়া হয়েছে

শেখ হুমায়ুন হক্কানী, গাইবান্ধা থেকে :   জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মেধাবী ছাত্র গাইবান্ধার তৌফিকুল ইসলাম হিমন ‘লিভার সিরোসিস’ রোগে আক্রাš- হয়ে এখন মৃত্যু পথযাত্রী। আর্থিক সহায়তা দিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে তাকে বাঁচাতে শনিবার গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডে এক ব্যতিক্রমধর্মী মানববন্ধন কর্মসূচী পালিত হয়। গাইবান্ধা সরকারি কলেজের ছাত্র মো¯-ফা সরয়ার নিপুনসহ তার বন্ধুদের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে জেলা শহরের রাজনীতিবিদ, ব্যবসায়ি, সাংবাদিক, শিক্ষক, ছাত্রসহ সর্ব¯-রের মানুষ অংশ গ্রহণ করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আ’লীগের ফরহাদ আব্দুল্যাহ হার”ন বাবলু, জাসদের শাহ শরিফুল ইসলাম বাবলু, সিপিবির ওয়াজিউর রহমান রাফেল, মিহির ঘোষসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে অ্যাড. সিরজুল ইসলাম বাবু, অ্যাড. সমীরন কুমার সরকার, জিয়াউল হক জনি, বাসদের নারী মুক্তি কেন্দ্রের অধ্যাপক রোকেয়া খাতুন, মাহবুবা বকুল, ছাত্রলীগের আব্দুল লতিফ আকন্দ, রাহাত মাহমুদ রনি, জাসদ ছাত্রলীগের রাকিব হাসান সীমাš-, তপন চন্দ্র দেবনাথ, সেলিম উদ্দিন, মো. বাবু, মো. শাহীন, মোহাম্মদ আলী প্রামানিক, হিমনের  বন্ধদের মধ্যে সিফাত কবির বৈশাখী, আসিফ হোসেন, ফুয়াদ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, তৌফিকুল ইসলাম হিমনের উন্নত চিকিৎসার মাধ্যমে লিভার পরিবর্তনের জন্য প্রায় ১ কোটি টাকার প্রয়োজন। যা তার দরিদ্র পিতার পক্ষে সংগ্রহ করা দুঃসাধ্য। মানববন্ধনের প্রদত্ত বক্তব্যে বক্তারা তাই গাইবান্ধার এই মেধাবী ছাত্রটিকে বাঁচাতে বিত্তবান সহৃদয় মানুষের কাছ থেকে আর্থিক সহায়তার আবেদন জানান।

তারিখঃ ৩০-০৭-১৬

মোবাইল-০১৭১৫৯৭৪২০৫

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451