বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

পঞ্চম দিনের শুরুতেই খাদের কিনারে বাংলাদেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০১৭
  • ৪৭৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : গল টেস্টের পঞ্চম দিনের সকাল দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে বাংলাদেশ শিবিরে। বিনা উইকেটে ৬৭ রান তুলে চতুর্থ দিন শেষ করার পর স্কোরবোর্ডে আর মাত্র ৩৭ রান যোগ করতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা। সৌম্য সরকারের পর মুমিনুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে হারিয়ে ধুঁকছে সফরকারীরা।

এ মুহূর্তে ২৭ রানে অধিনায়ক মুশফিকুর রহিম ও ১৮ রান নিয়ে লিটন দাস ক্রিজে রয়েছেন। এখন  শেষ ভরসা বলতে তারাই। লিটনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলারও চেষ্টা করছেন অধিনায়ক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৭ রান।

শেষ দিনের প্রথম সেশনেরই এখন বাকি আধঘণ্টা। সেই হিসাবে শেষ ৫ উইকেট নিয়ে দু’সেশনেরও বেশি ব্যাটিং করার দুর্বার দক্ষতা দেখাতে হবে বাংলাদেশকে।বাংলাদেশের বিপর্যয়ের শুরু হয় সকালের শুরুতেই। অসেলা গুনারত্নের করা দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই দিলরুয়ান পেরেরার হাতে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য সরকার (৫৩)।

চতুর্থ দিন দুর্দান্তভাবে ফিফটি তুলে নিলেও এদিন কোনো রানই নিজের নামের পাশে যোগ করতে পারেননি তিনি। টি-২০ স্টাইলে খেলে মাত্র ৪৯ বলে ৬ চার ও ১ ছক্কায় এ ইনিংস খেলেন বাংলাদেশের মারকুটে ব্যাটসম্যান।সৌম্যর বিদায়ের পর মুমিনুল হককে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন তামিম ইকবাল। তবে এ যাত্রায় তারা ব্যর্থ হন।

দলীয় ৮০ রানে ব্যক্তিগত ৫ রান করে দিলরুয়ান পেরেরার বলে এলবিডব্লুর শিকার  হয়ে ফেরেন পয়েট অব ডায়নামো খ্যাত মুমিনুল হক।

এরপর দলীয় স্কোরবোর্ডে আর ৩ রান যোগ করতেই সেই পেরেরার বলে গুনারত্নের হাতে স্লিপে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৯ রান করে ফেরেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।তামিম আউট হবার পর মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু এদিনও ব্যর্থ হন সাকিব।

ব্যক্তিগত ৮ রান করে রঙ্গনা হেরাথের বলে লেগ স্লিপে করুনারত্নের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। হেরাথের এক বল পরেই এলবিডব্লুর শিকার হয়ে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদ।এরই সঙ্গে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে মুশফিকবাহিনী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451