বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

বেসিস নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন ফারহানা, দ্বিতীয় জব্বার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০১৬
  • ৩৯১ বার পড়া হয়েছে

ঢাকা ঃ দেশের সফটওয়্যার শিল্পের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১৬-২০১৯ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুন) কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পযর্ন্ত ভোট গ্রহণের শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
ডিজিটাল ব্রিগেড এবং দ্য চেঞ্জ মেকার্স নামে দুই প্যানেলে মোট ১৮ জন ছাড়াও ৪ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেন।

এদের মধ্যে থেকে ডিজিটাল ব্রিগেড প্যানেলের ফারহানা এ রহমান জেনারেল ক্যাটাগরিতে সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ১৮৫ এবং মোস্তাফা জব্বার ১৮১ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন।

এবারের নির্বাচনে ৪ জন তরুণ প্রার্থীর মধ্যে ১৭৭ ভোট পেয়ে মোস্তাফা জব্বারের পরের অবস্থানে আছেন সিস্টেম ডিজিটাল লিমিটেডের এম রাশিদুল হাসান ।

এছাড়া ১৭৫ ভোট পেয়ে টিম ক্রিয়েটিভের রাসেল টি আহমেদ, ১৬৫ ভোট পেয়ে ম্যাগনিটো ডিজিটালের রিয়াদ এস এ হুসেইন এবং ১৬৩ ভোট পেয়ে অ্যাডভান্স ইআরপি লিমিটেডের মোস্তাফিজুর রহমান সোহেল নতুন কমিটিতে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত ৯ জনের মধ্যে ৭জনই ডিজিটাল ব্রিগেডের।

অপরদিকে দ্য চেঞ্জ মেকার্স থেকে ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির এবং মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের সৈয়দ আলমাস কবির। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে ১৫২ এবং ১৭৪ ।

সহযোগি সদস্য ক্যাটাগরিতেও জয়লাভ করেছেন ডিজিটাল ব্রিগেডের উত্তম কুমার পাল। তিনি পেয়েছেন ৬৮ ভোট।

আতিক-ই-রাব্বানী চেয়ারম্যান এবং এস এস কামাল ও নাজিম ফারহান চৌধুরী সদস্য হিসেবে নির্বাচন বোর্ডের দায়িত্ব পালন করেন।

আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এ তৌহিদ এবং সদস্য ছিলেন রফিকুল ইসলাম রাউলি ও ফোরকান বিন কাশেম।
নির্বাচনে জেনারেল ক্যাটাগরিতে ৩৬৮ ও অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ভোটার ছিলেন ১৪৮ জন।

সংশ্লিষ্ট সুত্র মতে, নতুন কমিটিতে নির্বাচিতদের মধ্যে শীঘ্রই পদবন্টন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451