মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

কোপা আমেরিকা: ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি চিলি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬
  • ৩৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে চিলি।

এক বছর আগে সান্তিয়াগোর ম্যাচটাই ফিরে আসছে নিউ জার্সিতে। আগামী রোববার শিরোপার জন্য লড়বে এ দু’দল।

শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে দ্বিতীয় মেসিফাইনালে চিলি ২-০ গোলে কলম্বিয়াকে হারায়। খেলার প্রথমার্ধেই তারা গোল দুটি আদায় করে নেয়।

খেলার ৭ মিনিটে লেভাকুসেনের মিডফিল্ডার চার্রস মারিনো দলকে এগিয়ে দেন। চার মিনিট বাদেই হোসে পেদ্রো ব্যবধান ২-০ করে ফেলেন।

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে বিরতিতে যায় অ্যালেক্সিচ সানচেজের চিলি। এরপর নামে বৃষ্টি। দীর্ঘ সময় পরে খেলা শুরু হলে ৫৭ মিনিটে কার্লোস আলবার্টো দ্বিতীয় হলুদ কার্ড দেখলে কলম্বিয়া পরিণত হয় ১০ জনের দলে।

এই ধাক্কা তার আর কাটিয়ে উঠতে পারেনি রিয়াল তারকা হামেস রদ্রিগেজের কলম্বিয়া। চিলিও বাকি সময়ে কোনো গোল করতে পারেনি। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিজ্জির শিষ্যরা। রোববার ফাইনালে তারা মুখোমুখি হবে আর্জেন্টিনার। প্রথম সেমিফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে ওঠে মেসির আর্জেন্টিনা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451