বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খিলি পানের এক অদ্ভূত নাম : ‘বন্ধু-বউ সোহাগী’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
  • ৪৩১ বার পড়া হয়েছে

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:-

ঐতিহ্যগতভাবে সামাজিক রীতি, ভদ্রতা এবং আচার-আচরণের অংশ হিসেবেই পানের ব্যবহার অনেক আগে থেকে। রাজকীয় খানাপিনার পর পান খাওয়ার অভ্যাস আছে অনেকেরই। উৎসব, পূজা ও পুণ্যাহে পান এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে তরুণ প্রজন্মের পানের প্রতিটি একেবারেই আকৃষ্ট নেই বললেই চলে। কিন্তু শখের বশে বাহারী মসলা দেখেই পানের স্বাদ গ্রহণ করছেন। আর সে দিকটি মাথায় রেখেই বাহারী স্বাদের মশলা দিয়ে খিলিপানের পশরা বসিয়েছেন আশরাফুল ইসলাম (৩৬)।

আশরাফুল ইসলামের বাড়ি জেলার নবাবগঞ্জের ৭নং দাউদপুর ইউপি’র খোদাইপুর গ্রামে। পেশায় রাজমিস্ত্রী হলেও শখে বশে বাহারী রকমের পান মসলা দিয়ে ‘বন্ধু-বউ সোহাগী’ খিলি পান বিক্রি করছেন।

২০১৪ সালে এক ইসলামী সমাবেশে গিয়ে শখের বশে বাহারী রকমের মশলা দেখে একটি পান মুখে দেন তিনি। পরবর্তীতে সেই ভাল লাগা থেকে ওই দোকানীর কাছ থেকে এ মিষ্টি পান তৈরি করার কৌশল শিখে পানের দোকান করার সিদ্ধান্ত নেন, বলে জানায় আশরাফুল।

তিনি জানায়, সকাল থেকে সন্ধ্যা রাজমিস্ত্রির কাজ করি। মেলা কিংবা ইসলামিক সমাবেশের খবর পেলেই রাতে ‘বন্ধু-বউ সোহাগী’ খিলি পানের দোকান দিই। অনেক মানুষ আছেন যারা কখনোই পান মুখে দেন নি কিন্তু পানের বাহারী রকমের সু-গন্ধি মশলা দোকান দেখে অনেকেই আছেন যারা জীবনের প্রথম পান খেয়েছেন, বলে দাবি করেন তিনি।

বগুড়ার চারমাথায় সৌর মসজিদ এলাকা থেকে বাহারী ধরনের এ পান মসলা কিনেন তিনি। প্রায় ৬০-৭০ প্রকারের মশলা দিয়ে তৈরি প্রতি ‘বন্ধু-বউ সোহাগী’ পানের মূল্য রেখেছেন ৫ টাকা।

খিলি পানের এ ধরনের অদ্ভুত নাম রাখার কারণ জানতে চাইলে আশরাফুল বলে, বাহারী রকমের মিষ্টি মশলা দিয়ে পান খাওয়ার মধ্য দিয়ে বন্ধু আর স্ত্রী’র মধ্যে সম্পর্কটা আরো ভাল হবে। সেই বিশ্বাস থেকে পানটির এ নাম রাখা।

আশরাফুল জানায়, মেলা কিংবা মাহফিলে এক রাতে কমপক্ষে ৫০০-৭০০ পান বিক্রি হয়। এত পান বিক্রি হলেও প্রতি পানে ৫০ পয়সা করে লাভ হয়, বলে জানান তিনি।

পান কিনতে আসাদের অল্প বয়সীদের শিশু-কিশোরদের সংখ্যাই বেশী। বেশ কয়েকজনের সাথে কথা হলে তারা জানায়, এ পানটি খেলে জিহ্বাহ যেমন লাল হয় ; তেমনি মুখে বেশিক্ষণ ধরে সুগন্ধ থাকে। সেই উদ্দেশ্যে এ পান খাওয়া।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451