মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ঠাকুরগাঁওয়ে পুলিশ ভেরিফিকেশনে হয়রানি নয়, উল্টো উপহার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

 

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ পুলিশ ভেরিফিকেশনে

হয়রানী নয়, উল্টো উপহার পেয়েছেন ঠাকুরগাঁওয়ে ৩৫তম

বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন।

শুক্রবার রাতে ওই ২০ প্রার্থীর বাড়িতে ফুলের তোড়া ও মিষ্টি দিলেন

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, সদর

থানার ওসি মশিউর রহমান সহ কয়েকজন উপ-পরিদর্শক (এসআই)।

পুলিশ সুত্রে জানা গেছে, এ জেলায় ২০ জন ৩৫তম বিসিএস

পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এরমধ্যে তিনি ১২ জন ও সহকারী পুলিশ

সুপার আবুল কালাম আজাদ ৮ জন প্রার্থীর পুলিশ ভেরিফিকেশনের

দায়িত্ব পেয়েছেন।

৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ঠাকুরগাঁও শহরের বসিরপাড়া

এলাকার হামিদুর রহমানের ছেলে মাহাবুব হাসান বলেন, পুলিশের

সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা ছিল। কিন্তু পুলিশের এমন

উদ্যোগ আমাদের অনুপ্রাণিত করেছে এবং পুলিশের সম্পর্কে ভুল

ধারণাটা পরিবর্তন হয়েছে।

৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ঠাকুরগাঁও সদর উপজেলার

শুখানপুকুরী ইউনিয়নের সহরাব আলীর মেয়ে সাবিনা ইসলাম বলেন,

ভেবেছিলাম পুলিশ ভেরিফিকেশনে নানা ধরনের হয়রানি করবে। কিন্তু

উল্টো পুলিশ সদস্যরা বাড়িয়ে এসে ফুলের তোড়া ও মিষ্টির

প্যাকেট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এমন ঘটনা কখনো দেখিনি।

পুলিশের এমন উদ্যোগ আমার ভুল ধারনাটাকে পাল্টে দিয়েছে।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন,

পুলিশ সুপার ফারহাত আহমেদ এর ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি জেলায়

বিসিএস পরীক্ষায় ২০ জন প্রার্থী ও তাদের বাবা মায়ের হাতে

দেয়া হয়েছে।

তিনি বলেন, পুলিশ ভেরিফিকেশনের বিষয়টি নিয়ে মানুষের মধ্যে

একটা ভয় কাজ করে। এই ভয়টাকে মানুষের মাঝ থেকে দুর করার জন্যই

এই উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগের কারণে মানুষের মাঝে

প্রচলিত ধারণাকে পাল্টে দিয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451