বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ : ধর্ষক আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০১৬
  • ২৪০ বার পড়া হয়েছে

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চিরিরবন্দর উপজেলার ঈসবপুর ইউনিয়নের চকসন্যাসী গ্রামে। এ ঘটনায় পুলিশ ধর্ষককে আটক করে আদালতে সোপার্দ করা হয়েছে বলে জানিয়েছে, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ইসবপুর ইউনিয়নের চক সন্যাসী গ্রামের লাল বাবু চন্দ্র দাসের ছেলে প্রদীপ চন্দ্র দাসের (২০) প্রতিবেশি চাচাত বোন শুকুরু চন্দ্র দাসের কিশোরী মেয়ে (১৪) কে প্রেমের প্রস্তাব দিলে তা প্রত্যাক্ষান করে ওই কিশোরী। তারই জিদ থেকে গত ২২ আগস্ট ওই কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগে কিশোরীকে একাকী পেয়ে প্রদীপ ফুঁসলিয়ে তাদের বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে প্রদীপ চন্দ্র।

এ ধর্ষণের ঘটনাটি কাউকে না জানানোর জন্য প্রদীপ ওই কিশোরীকে বিভিন্ন্ প্রকার ভয়-ভীতিও প্রদর্শন করে। এর কিছুদিন পর প্রদীপ ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে পুনরায় দৈহিক মেলামেশা করে। এভাবে চলতে থাকে তাদের দৈহিক সম্পর্ক। একপর্যায়ে ওই কিশোরী ৩ মাসের অন্তঃসত্বা হয়ে পড়ে। ফলে সে প্রদীপকে তাদের বিয়ের জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে তাদের অবৈধভাবে দৈহিক মেলামেশার বিষয়টি এলাকায় ফাঁস হয়ে গেলে এ নিয়ে এলাকায় স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকও হয়। ওই বৈঠকে প্রদীপ তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

নিরুপায় হয়ে গতকাল সোমবার ওই কিশোরী বাদি হয়ে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। যার নং ২।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451