সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ঠাকুরগাঁওয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ, আটক ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২ নভেম্বর, ২০১৬
  • ২২০ বার পড়া হয়েছে

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর

উপজেলার রহিমানপুর ইউনিয়নে ৭ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা

ঘটেছে। এ ঘটনায় পুলিশ আবুল কাশেম (৫০) একজনকে আটক

করেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের পাইকপাড়া

গ্রাম থেকে তাকে আটক করা হয় ।

আটক আবুল কাশেম রহিমানপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের

প্রয়াত আজগর আলীর ছেলে।

শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো

হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে শিশুটি

বাড়ির সামনে রাস্তায় খেলছিল। এসময় প্রতিবেশী আবুল কাশেম

শিশুটিকে ফুসলিয়ে পাশের ধান ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

শিশুটির চিৎকারে স্থানীয়রা আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে

এবং ধর্ষক আবুল কাশেমকে আটক করে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার এসআই রাশেদুল আলম চৌধুরী

বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ধর্ষক আবুল কাশেমকে আটক করা

হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451