বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঠাকুরগাঁওয়ে প্রতিবেশির লাঠির আঘাতে যুবক নিহত,

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬
  • ২৪১ বার পড়া হয়েছে

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও শহরের

নিশ্চিন্তপুর এলাকায় জমি নিয়ে বিরোধে প্রতিবেশির লাঠির

আঘাতে আব্দুল্লাহ আল মামুন (৪০) নামে এক যুবক নিহত

হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রতন নামে

একজনকে আটক করেছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল মামুন নিশ্চিন্তপুর এলাকার মৃত ইয়াসিন

আলীর ছেলে। আটক মোস্তাফিজুর রহমান রতন (২৫) একই এলাকার

মৃত সাকিম উদ্দীনের ছেলে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে নিশ্চিন্তপুর

এলাকার মোস্তাফিজুর রহমান রতনের সঙ্গে প্রতিবেশি আব্দুল্লাহ

আল মামুনের বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে ওই জমিতে রতন গাছ

লাগাতে গেলে মামুন তাতে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা

কাটাকাটি ও হাতাহাতি হয়। এর এক পর্যায়ে লাঠি দিয়ে

মামুনকে আঘাত করেন রতন। স্থানীয়দের সহায়তায় ঠাকুরগাঁও সদর

হাসপাতালে নেওয়ার পথে মামুনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর

রহমান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451