সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ডিমলায় প্রয়াত ছাত্রলীগ নেতা রুবেল ইসলামের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬
  • ২১৮ বার পড়া হয়েছে

2016-10-09_04-13-25

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃনীলফামারীর ডিমলা উপজেলা ছাত্রলীগের  সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী ছলেমান খানের পুত্র সদ্য প্রয়াত ছাত্র নেতা রুবেল ইসলাম টেকো(২৮)এর অকাল মৃত্যুতে দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে নিহত ছাত্রলীগ নেতা রুবেল ইসলাম টেকোর আত্নার মাগফেরাত কামনায় উপজেলা সদরের রামডাঙ্গা গ্রামে তার নিজ বাসভবনে এই দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হয়।ডিমলা উপজেলা ছাত্রলীগের সার্বিক সহযোগীতায় উক্ত দোয়া মাহফিল ও কুলখানিতে অংশ গ্রহন করেন, জেলা ছাত্রলীগের সাবেক,বর্তমান নেতাকর্মী,উপজেলা আওয়ামীলীগসহ উপজেলার ১০ ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী,বন্ধু-বান্ধব,সহকর্মী,আত্নীয়-স্বজন,এলাকাবাসী,ব্যবসায়ী,চাকুরীজীবি,ইতিম-মিস্কিন,দুস্থ, এবং দল-বল নির্বিশেষে সর্বস্তরের শত শত মানুষজন।
উল্লেখ্যঃডিমলা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছাত্র নেতা রুবেল ইসলাম টেকো গত-৮ই অক্টোবর বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় অকালে মৃত্যুবরন করেন।পরেরদিন ৯ই অক্টোবর দুপুরে জানাযা শেষে তাকে পারিবাড়িক কবরস্হানে দাফন করা হয়।সেই সময়ে তার জানাযায় স্হানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারসহ সর্বস্তরের হাজার হাজার মানুষজন অংশ গ্রহন করেন।এবং বিভিন্ন মহল শোক প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451