শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নলছিটিতে ইলিশ ধরার দায়ে দুই জেলের দণ্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬
  • ৪৯১ বার পড়া হয়েছে

 

ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা ও

বিষখালী নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার দায়ে দুই জেলেকে

আটক করেছে মৎস্য বিভাগ। পরে আটক জেলেদের ১২ হাজার টাকা

জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় ৩০ হাজার টাকা

মূল্যের দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। শনিবার

সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জব্দ জালগুলো হদুয়া

লঞ্চঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। উপজেলা মৎস্য

কর্মকর্তা মো. মারুফ হোসেন মিনার জানান, নিষেধাজ্ঞা

অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ মাছ ধরার সময়

পুলিশের সহযোগিতায় বিষখালী নদীর হদুয়া এলাকা থেকে বাবু

হাওলাদার ও হাসানাত হাওলাদার নামে দুই জেলেকে আটক করা হয়।

আটক জেলেদের দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে

নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ

মো. কামরুল হুদা দুই জেলেকে ১২ হাজার টাকা জরিমানা করেন।

জরিমানার টাকা পরিশোধের পরে জেলেদের ছেড়ে দেওয়া হয়। আটক

দুই জেলে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের

বাসিন্দা। এদিকে সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৩০

হাজার টাকা মূল্যের দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা

হয়। ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় ১২ অক্টোবর থেকে টানা

২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রির ওপর

নিষেধাজ্ঞা জারি করেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451