সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

সুন্দরগঞ্জে মোয়াজ্জিম কর্তৃক ২য় শ্রেণির ছাত্রীর শ্লীলতা হানীর চেষ্টা শালীসে ১০ বার কান ধরে ওঠা বসা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬
  • ২২৪ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

সুন্দরগঞ্জ উপজেলায় প্রতিবেশী এক শিশু কন্যাকে পরিবারের সকলের অনুপস্থিতে

বাড়ীতে ডেকে এনে শ্লীলতা হানীর চেষ্টা করায় এক জরূরী শালীসে মসজিদের

মোয়াজ্জেম কে ১০ বার কান ধরে ওঠা বসা করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে জানা যায়, গত ৫ অক্টোবর উপজেলার উত্তর কালীর খামার জামে

মসজিদের মোয়াজ্জিম মৃত দরস আলীর পুত্র মুসলিম আলী (৪৫), বাড়ীর সকলের

অনুপস্থিতে প্রতিবেশী ইউসুফ আলীর শিশু কন্যা ছয়ঘড়িয়া সরকারী প্রাথমিক

বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে বাড়ীতে কাজের কথা বলে ডেকে নিয়ে

শ্লীলতা হানীর চেষ্টা চালায়। এসময় শিশুকন্যাটি লম্পট মুসলিমের হাত থেকে

ফসকে ভীত সন্ত্রস্ত অবস্থায় কাঁদতে কাঁদতে দৌড়ে বাড়িতে এসে তার পরিবারের

মাঝে ঘটনাটি খুলে বলে। এ বিষয় গত বৃস্পতিবার ইউপি সদস্য আঃ জলিল এর

সভাপতিত্বে গ্রাম্য শালীস বসে। শালীসে চরিত্রহীন মোয়াজ্জিম মুসলিম আলী

ঘটনার সত্যতা স্বীকার করায় তাকে জনসম্মুখে ১০ বার কান ধরে উঠাবসা করা

হয়। এ বিষয় মুসলিম আলীর কাছে ঘটনার সত্যতা জানতে চাওয়া হলে তিনি

অকুন্ঠিত কন্ঠে বলেন ঘটনা যায় ঘটুক মিমাংসা করে নেয়া হয়েছে। ইউপি

সদস্য আঃ জলিল মুঠো ফোনে জানান ঘটনাটি মিমাংসা করা হয়েছে।

এলাকাবাসী জানান, ইউসুফ আলী স্থানীয় লোক না হওয়ায় তাকে চাপের মুখে

রেখে মিমাংসা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451