শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী

চেয়ারম্যান সনজু চৌধুরী আমুরোড হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬
  • ৩৯৯ বার পড়া হয়েছে
????????????????????????????????????

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন স¤পাদক আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু আমুরোড হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল ৪ অক্টোবর সকালে প্রতিষ্ঠানের গভর্নিং বডির ১ম সভায় সকল সদস্যের মতামতের ভিত্তিতে তিনি নির্বাচিত হন। অন্যান্য সদস্যবৃন্দ হলেন- মোঃ শামসুল আলম ফুল মিয়া, শামসুর রহমান মাস্টার, আব্দুল কাদির মাস্টার, রঞ্জনা দেবী, আলহাজ্ব আজগর আলী মাস্টার, দিপালী রানী শীল, ইঞ্জিনিয়ার আবুল কালাম সামসুউদ্দিন, নাদিরা বেগম, আঃ রউপ মেম্বার ও পদাধিকার বলে সদস্য সচীব অধ্যক্ষ মোঃ আলা উদ্দিন। চেয়ারম্যান সনজু চৌধুরী বিগত ৫ বছরে আহম্মদাবাদ ইউনিয়নের শিক্ষাক্ষেত্রে ব্যাপকতর পরিবর্তন নিয়ে আসেন। ফলে গেল ইউপি নির্বাচনে শক্তিশালী একজন প্রার্থী প্রাণপণ চেষ্ঠা করেও তাকে হারাতে পারেন নি। তিনি ৩ টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। গঙ্গানগর  আলহাজ্ব আঃ রাজ্জাক সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগাডুবী আঃ মান্নান চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় আলহাজ্ব আবুল কালাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২টি জুনিয়র স্কুল নির্মান করেন। কালিশিড়ি জুনিয়র সরকারী স্কুল ও আমু চা বাগানে উদয়ন জুনিয়র স্কুল এবং আমুরোড হাই স্কুল কে কলেজে রূপান্তর করেন। যাহা কালের সাক্ষী হিসাবে চিরদিন থাকবে সকলের মাঝে। এ ছাড়াও তিনি তার ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান ক¤িপউটার প্রদান করেন। কালিশিড়ি স্কুলে ২ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে ডিজিটাল রুম স্থাপন করেন । সিলেট বিভাগের স্থানীয় সরকার  পরিচালক মতিউর রহমান তার কাজে প্রশংসা করেন। তিনি বলেন যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। তাই তিনি তার ইউনিয়নের আগামী প্রজন্ম কে শতভাগ শিক্ষিত করার চেষ্ঠা করছেন। তার পিতা মরহুম জমরুত চৌধুরী একজন শিক্ষানুরাগী ছিলেন বলে তৎকালীন সরকারের মনোনিত চেয়ারম্যান ছিলেন। শুধু তাই নয়, সনজু চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এই প্রথম ঐতিহ্যবাহী রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয় এবং ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ইতিমধ্যেই তার নেতৃত্বে কাজ চলছে। তিনি বলেন, আমার জন্ম মানুষের কল্যানের জন্য। যতদিন বেচেঁ থাকবো মানুষের কাজ করে যাব। এ দিকে সনজু চৌধুরী আমুরোড হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন ব্যক্তি ও মহল অভিনন্দন জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451