রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী

সুন্দরগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত: আহত ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাক চাপায় ফরিদুল ইসলাম নামে মোটরসাইকেল

আরোহী নিহত ও লিমন মিয়া নামে অপরজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে সুন্দরগঞ্জ-গাইবান্ধা গ্রামীণ

হাইওয়ে সড়কে ডোমেরহাটের অদুরে আনোয়ারের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা

ঘটে। এসময় মোটরসাইকেল আরোহীরা সুন্দরগঞ্জ থেকে গাইবান্ধা যাবার প্রাক্কালে

উক্ত স্থানে পৌঁছিলে এর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা-মেট্রো-

ট-১৮৬৬৬) মোটরসাইকেল আরোহীদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফরিদুল

নিহত হয়। ফরিদুল ইসলাম সুন্দরগঞ্জ পৌর শহরের বামনজল মহল্লার বানু মিয়ার ছেলে ও

আহত লিমন মিয়া একই মহল্লার জামেদুল ইসলামের ছেলে। এ ঘটনার পর ঘাতক ট্রাক

নিয়ে চালক পঞ্চগড়ের তেুতুলিয়া উপজেলার নিজবাড়ি গ্রামের গণেশ চন্দ্র দাস

পালানোর চেষ্টা করে।

এসময় গাইবান্ধা জেলা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আহ্বায়ক শ্যামল

কুমার দাসের নেতৃত্বে কয়েকজন মোটরসাইকেল আরোহী চালকসহ ট্রাকটিটি

আটক করেন। পরে পুলিশ চালক ও ট্রাকটি থানা নিয়ে আসেন এবং লাশ উদ্ধার করেন।

থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই)-ইজাহার আলী ঘটনা নিশ্চিত করে বলেন-

আহত লিমন মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451