মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

পীরগঞ্জে ১০টি স্কুলে ১১মাস ধরে খোলা আকাশের নিচে পাঠদান ।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৩১ বার পড়া হয়েছে

ফাইদুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাও)থেকে ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১০টি প্রাইমারি স্কুলভবন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১১ মাসেও স্কুলভবন গুলো মেরামত না করায় শিক্ষার্থীদের ভোগান্তির শেষ নেই। টানা বৃষ্টিতে অস্থায়ীভাবে বানানো টিনের চালাঘরে পানি ঢোকায় সেখানেও ক্লাস বন্ধ হয়ে গেছে। গত ২০১৫সালের ২৫ এপ্রিলের ভূমিকম্পে বিদ্যালয় গুলো ফাটল দেখা দেয়। ২৬ এপ্রিল বিদ্যালয়গুলো পরিদর্শনে গিয়ে ঐ শ্রেণীক্ষগুলো পরিত্যক্ত ঘোষণা করে বাইরে ক্লাস নেওয়ার নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। গত সোমবার সরেজমিনে দেখা যায়, পীরগঞ্জ উপজেলার খামার সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির অফিস কক্ষে চতুর্থ শ্রেণীর, খোলা আকাশের নিচে পঞ্চম শ্রেণীর ও অফিস ভবনের বারান্দায় তৃতীয় শ্রেণির ক্লাস হচ্ছে। পঞ্চম শ্রেণী পড়ুয়া আতিকা সুলতানা জানায়, সমাপনী পরীক্ষা কাছাকাছি। আর এই সময়ে খোলা আকাশের নিচে বৃষ্টির জন্য ক্লাস নিতে পারছেন না স্যাররা। পরীক্ষার প্রস্তুতি ভালো হচ্ছে না। অভিভাবক মোস্তফা আলম বলেন,”এভাবে কতদিন বাচ্চারা খোলা আকাশের নিচে ক্লাস করবে। “বিদ্যালয়ের কক্ষগুলো জরুরিভাবে মেরামত করা উচিৎ।” তিনি জানান, তার মেয়ে এবার সমাপনী পরীক্ষা দেবে। কিন্তু ঠিকমতো ক্লাস না হওয়ায় ওরা পিছিয়ে যাচ্ছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুন নাহার জানান, খোলা মাঠে ক্লাস নেওয়ার ফলে শিক্ষার্থীরা পড়ায় মনোযোগী হতে পারছে না। সমাপনী পরীক্ষায় এই বিদ্যালয় থেকে প্রতি বছর চার-পাঁচ জন শিক্ষার্থী বৃত্তি পায় বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুয়েল। “কিন্তু বছরের প্রায় শুরু থেকেই স্কুলে অবকাঠামোগত ঝামেলার জন্য প্রস্তুতি ভালো হয়নি।” এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১০টি স্কুলের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে পর্যায়ক্রমে দুই একটি করে মেরামত করা হচ্ছে। অনুদান এলে সবগুলো মেরামত করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451