সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

রামগঞ্জে ৪ কিলোমিটার নতুন বিদ্যুৎ সংযোগের কাজ শুরুর অপেক্ষা, টেন্ডার না হওয়ায় বিলম্ব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৯৬ বার পড়া হয়েছে

রামগঞ্জ প্রতিনিধি ঃ টেন্ডারে বিলম্ব হওয়ায় রামগঞ্জ উপজেলার ইছাপুর

ইউনিয়নে ৪ কিলোমিটার নতুন বিদ্যুৎ সংযোগ কাজের শুরুর অপেক্ষার পালা

দীর্ঘতর হচ্ছে। এতে করে নতুন সংযোগের আওতাধীন গ্রাহকের মাঝে

উৎসবের পরিবর্তে দেখা দিয়েছে হতাশা। প্রতিশ্রুতি রক্ষার্থে স্থানীয়

এমপির পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা চালালেও প্রভাবশালী একটি কুচক্রী মহল ওই

টেন্ডার না হওয়ার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে স্থানীয় সচেতন মহল

কর্তৃক অভিযোগ করা হচ্ছে।

বিভিন্ন মাধ্যম সূত্র জানান, রামগঞ্জ আসনের এমপি লায়ন এম এ আউয়াল

নিজ প্রতিশ্রুতি রক্ষার্থে উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের ৪

কিলোমিটার বিদ্যুৎ সংযোগ প্রদানের ঘোষণা দেন। সে মোতাবেক ২০১৫

সালে পুরে ২ কিলোমিটার, নয়নপুরে ১ কিলোমিটার, উত্তর শ্রীরামপুরে

আধা কিলোমিটার, দক্ষিণ শ্রীরামপুরে আধা কিলোমিটার নির্ধারণ করা

হয়। যার আলোকে এমপির তাগিদে আর.এ.বি কুমিল্লা অফিসের উদ্যোগে

গ্রাহক তালিকার উদ্যোগ নেয়া হয়। ২০১৫ সালে শামদামপুরে সবুজ

মেম্বার, নয়নপুরে মো. লোকমান, উত্তর শ্রীরামপুরে মো. মিলন ও দক্ষিণ

শ্রীরামপুরে সিরাজ মেম্বার এবং ২০১৬ চলতি সালে নতুন করে ইউনিয়ন

চেয়ারম্যান সহিদ উল্যা, এস.আই ফারুক, লিটন মেম্বার ও কার্তিক নন্দী

গ্রহক তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেন। এরপর টেন্ডার না হওয়ায় বিদ্যুৎ

সংযোগের কাজ শুরু হচ্ছে না।

এলাকাবাসী জানান, একটি কুচক্রী মহলের কারনে বিদ্যুৎ সংযোগ কাজের

টেন্ডার হচ্ছে না। কেউ কেউ ইউনিয়ন সরকার দলীয় নেতাকর্মীদের দায়ী করে

তাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো: সহিদ উল্যাহ ও আ’লীগের সভাপতি নূর

মোহাম্মদ খাঁন জানান, যতই কুৎসা রটানো হোক, এমপিকে যতই

দোষারোপ করা হোক কাজ কাজের গতিতেই চলছে।

উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জানান, বর্তমানে এস.এ

অফিসের কনসালটেন্টগণ প্যাকেজ তৈরি করছেন। এরপর তারা ওই প্যাকেজ

কুমিল্লা আর.এ.বি অফিসে জমা দেওয়ার পর সেখান থেকেই টেন্ডার দেওয়া

হবে। ওই টেন্ডারের পরপরই ওয়ার্ক ওয়াডার হবে।

স্থানীয় এমপি লায়ন এম এ আউয়াল জানান, এ প্রক্রিয়া শেষ হতে ২/৩ মাস

সময় লেগে যেতে পারে। আমি দ্রুত করার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451