বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

শিগগিরই ব্রিকসের সদস্যপদ পেতে পারে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৫৪ বার পড়া হয়েছে
জেনেভায় বৈঠক করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাপোশা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

 

শিগগিরই ব্রিকসের সদস্যপদ লাভ করতে পারে বাংলাদেশ। জেনেভায় প্যালেস ডি নেশনসের দ্বিপক্ষীয় মিটিংরুমে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাপোশার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের সময় বিষয়টি উত্থাপিত হয়।

বৃহস্পতিবার (১৫ জুন) সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা বলেন। তিনি বলেন, ব্রিকস ব্যাংক সম্প্রতি বাংলাদেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। ভবিষ্যতে ব্রিকস বাংলাদেশকে এতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাবে।

মোমেন বলেন, দক্ষিণ আফ্রিকায় আগামী আগস্টে অনুষ্ঠিত সম্মেলনে প্রধানমন্ত্রী যোগ দেবেন। ব্রিকসে বর্তমানে পাঁচ সদস্য রয়েছে। এরা হলো ব্রাজিল, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়া।

ভবিষ্যতে আরও আটটি দেশ সদস্যপদ পাবে। যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের মধ্যে বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে বাংলাদেশে একটি মিশন খুলতে দক্ষিণ আফ্রিকাকে অনুরোধ জানিয়েছেন।

এর আগে মাল্টার প্রেসিডেন্ট ড. জর্জ ভেল্লাও একই স্থানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। শেখ হাসিনা তাকেও ঢাকায় মিশন খোলার অনুরোধ করেন। এ ছাড়া তিনি আরএমজি পণ্য ও ওষুধ আমদানি করতে মাল্টার প্রতি অনুরোধ জানান। এরপর আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হাউনবো একই জায়গায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহসান ই-এলাহী এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451