সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

ঝালকাঠির নলছিটিতে কারেন্ট জাল জব্দ: ২৫ হাজার টাকা জরিমানা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৯৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি সংবাদদাতাঃ- ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে অভিযান

চালিয়ে ২৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।

অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে জেলেদের নামে পাঁচটি

মামলা ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জালগুলো মঙ্গলবার

দুপুরো জনসম্মুখে পোড়ানো হয়েছে। মৎস্য বিভাগ জানায়, গত

দুইদিন ধরে সুগন্ধা নদীতে অভিযান চালানো হয়। নদীতে মাছ ধরার সময়

বিভিন্ন স্থান থেকে ২৩ হাজার মিটার জাল জব্দ করা হয়। এ সময়

পাঁজচন জেলের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে পাঁচটি মামলা দায়ের করে

উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার। মামলার আসামীরা

মৎস্য বিভাগে হাজির হলে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করা হয়।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ

মো. কামরুল হুদা পাঁচ জেলেকে পাঁচ হাজার টাকা করে মোট ২৫

হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধ করে মুক্তিপায়

তারা। এদিকে জব্দ করা কারেন্ট জালগুলো মঙ্গলবার দুপুরে জনসম্মুখে

নলছিটি থানার মসজিদের পাশে ও দপদপিয়া ফেরিঘাট এলাকায়

পোড়ানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

শাহ মো. কামরুল হুদা, উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন

মিনার ও নলছিটি থানার ওসি এ কে এম সুলতান মাহামুদ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451