বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

বলিউডে আসছেন অনিল কাপুরের ছেলে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫১৩ বার পড়া হয়েছে

 

 

আগামী মাসে বলিউডে অভিষেক হতে যাচ্ছে অভিনেতা অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুরের। রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ‘মির্জা’ ছবির মাধ্যমে অভিনেতা হিসেবে বলিউডে পা রাখতে যাচ্ছেন হর্ষবর্ধন। আগামী ৭ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।

মির্জা ও সাহিবার রোমান্টিক ট্র্যাজেডি অবলম্বনে ভারতীয় লেখক ও কবি গুলজার ‘মির্জা’ ছবির চিত্রনাট্য লিখেছেন। এই ছবির মাধ্যমে বলিউডে আরো অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী সায়ামি খেরের।

হর্ষবর্ধন জানিয়েছেন, অভিনয়ে তাঁর প্রেরণা আমির খান। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে তিনি বলেন, “আমি সব ধরনের ছবি দেখি। আমাদের প্রজন্মের জন্য আমির খান এক অনুপ্রেরণার নাম। তাঁর অভিনয় দেখে আমরা বড় হয়েছি। ২০০১ সালে ‘দিল চাহতা হ্যায়’, বা এর পরে ‘লগন’, ‘রাং দে বাসন্তী’ ছবিগুলো আমির খানের অভিনয় প্রতিভার স্বাক্ষর বহন করে।”

আমির সম্পর্কে হর্ষবর্ধন কাপুর আরো বলেন, ‘যে সময়ে একজন অভিনেতা একই সময়ে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, আমির খান সেখানে সিদ্ধান্ত নিলেন, একসময়ে তিনি একটি ছবিতেই অভিনয় করবেন। যাতে ছবিটি ও চরিত্রের প্রতি পূর্ণ মনোযোগ থাকে তাঁর। আমির খানের এই দৃঢ়তা ও তাঁর রুচির প্রশংসা করি আমি।’

নিজের প্রথম ছবির গল্প সম্পর্কে হর্ষবর্ধন বলেন, ‘এটা একটা রোমান্টিক ট্র্যাজেডি। এ ধরনের চিত্রনাট্য খুঁজে পাওয়া খুব মুশকিল, যা একই সঙ্গে কাব্যিক এবং দারুণ রোমান্টিক। এই চিত্রনাট্য একদমই এই সময়কার। এটা আমার কাছে একটা স্বপ্নের মতো।’

২৫ বছর বয়সী হর্ষবর্ধন কাপুরের বড় বোন সোনম কাপুর বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। আরেক বোন রিয়া কাপুর বলিউডের নামকরা প্রযোজক। অভিনেতা অর্জুন কাপুর হর্ষবর্ধনের আপন চাচাতো ভাই। অভিনয়ে আসার আগে অনুরাগ কাশ্যপের ছবি ‘বোম্বে ভেলভেট’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেন হর্ষবর্ধন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451