শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশ মন্ত্রী  গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে  মোবাইল কোর্ট পরিচালনা  ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ঈদ উপলক্ষে দৌলতদিয়া নৌ পথের শৃঙ্খলা ও নিরাপত্তায় মতবিনিময় সভা  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন আমাদের জাতীয় অঙ্গীকার, জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।  প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

হবিগঞ্জের বানিয়াচঙ্গে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৬৬ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম তালুকদার,হবিগঞ্জ থেকেঃ
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে মোবাইল চুরিকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অন্তত ৫০ জন ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে জিয়াউর রহমান (২৫), রিপন মিয়া (৩০), সাবাজ মিয়া (৩০), সিরাজ আলী (২২), ভিংরাজ মিয়া (৫০), আওয়াল (৫৫), সানু মিয়া( ২৩), রুবেল (৩০), জাহাঙ্গীর (৩০), আহমদ আলীকে (৩৫)। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এছাড়াও মুমুর্ষ অবস্থায় আরো ১০জন সিলেট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের আওয়াল মিয়ার পুত্র মিন্টু মিয়া ও লোকমান মিয়ার পুত্র সাইদুর রহমানের মধ্যে মোবাইল চুরির বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন লাটিসুটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ৩ ঘন্টা ব্যাপী সংঘর্ষে বেশ কয়েকজন টেটাবিদ্ধ হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) অমূল্য কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451