বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নবীগঞ্জে যৌন হয়রানীর অভিযোগে স্বাস্থ্য কর্মীকে ৬ মাসের কারাদন্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৮৮ বার পড়া হয়েছে

 

 

 

সাইফুল ইসলাম তালুকদারঃ নবীগঞ্জ উপজেলায় বয়স সন্ধিকাল টিকাদান কালে যৌন হয়রানীর অভিযোগে সজল চক্রবর্তী নামের এক স্বাস্থ্যকর্মীকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে বাউসা ইউনিয়নের বাউসা গ্রামে এ ঘটনাটি ঘটে। সে উপজেলার বাউসা গ্রামের শ্যামল চক্রবর্তীর পুত্র মাইজগাঁও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী। জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি রুমে মেয়েদের বয়স সন্ধিকাল টিকা প্রদানকালে একই গ্রামের ৭ম শ্রেনী পড়ুয়া জনৈক এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর চেষ্টা চালায়। এক পর্যায়ে মেয়েটি রুম থেকে বেড়িয়ে বাড়িতে গিয়ে তার মা ও আত্মীয় স্বজনদের কাছে সজলের এসব কর্মকান্ডের কথা খুলে বলে। এ ঘটনায় মেয়ের আত্মীয় স্বজনসহ গ্রাম বাসী উত্তেজিত হয়ে সজলকে স্কুলের একটি রুমে আটক করে রাখে। পরে নবীগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, স্কুলের প্রধান শিক্ষক বদিউজ্জামান কামাল স্থানীয় মেম্বারসহ গ্রামের ময়মুরুব্বিয়ান তাৎক্ষনিক ভাবে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারকে খবর দিলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে বসজল চক্রবর্তীকে ৬মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451